Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মদের বোতলে ক্যান্সার সতর্কতামূলক লেবেল সংযোজন করার সুপারিশ মার্কিন শীর্ষ চিকিৎসকদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2025, 01:05 pm
Last modified: 04 January, 2025, 01:05 pm

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

মদের বোতলে ক্যান্সার সতর্কতামূলক লেবেল সংযোজন করার সুপারিশ মার্কিন শীর্ষ চিকিৎসকদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, ৪৭টি দেশ মদ্যপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কতামূলক লেবেল বাধ্যতামূলক করেছে।
টিবিএস ডেস্ক
04 January, 2025, 01:05 pm
Last modified: 04 January, 2025, 01:05 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিবেক মার্থি মদের বোতলে তামাকজাত পণ্যের মতো সতর্কতামূলক লেবেল সংযোজনের দাবি জানিয়েছেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মদ্যপান সাত ধরনের ক্যান্সারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। খবর বিবিসি'র। 

ডা. মার্থি জানান, অধিকাংশ আমেরিকান মদ্যপানের কারণে ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন। এটি যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১ লাখ ক্যান্সারের ঘটনা এবং ২০ হাজার মৃত্যুর কারণ।

বর্তমানে মদের বোতলে ব্যবহৃত সতর্কতামূলক লেবেলগুলো ১৯৮৮ সাল থেকে পরিবর্তন হয়নি। এগুলো পরিবর্তন করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ডা. মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, তামাক ও স্থূলতার পরে ক্যান্সারের তৃতীয় প্রধান প্রতিরোধযোগ্য কারণ হলো মদ্যপান।

তিনি উল্লেখ করেন, যে কোনো ধরনের মদ্যপানের ফলে স্তন ক্যান্সার (নারীদের ক্ষেত্রে), গলা, যকৃত, খাদ্যনালী, মুখগহ্বর, স্বরযন্ত্র এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

নতুন প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যেন মদ্যপানের ঝুঁকি মূল্যায়ন করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার জন্য রেফার করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, ৪৭টি দেশ মদ্যপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কতামূলক লেবেল বাধ্যতামূলক করেছে। আয়ারল্যান্ড ২০২৬ সাল থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে মদের বোতলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখ করতে আইন প্রণয়ন করেছে।

কানাডা সম্প্রতি মদ্যপানের দৈনিক পরিমাণ কমিয়ে সপ্তাহে দুই গ্লাস করেছে। যুক্তরাষ্ট্র পুরুষদের জন্য দৈনিক দুই গ্লাস এবং নারীদের জন্য এক গ্লাসের পরামর্শ দেয়। যুক্তরাজ্যে এই সীমা সপ্তাহে ১৪ ইউনিট নির্ধারণ করা হয়েছে।

ডা. মার্থির এই ঘোষণা বাজারে প্রভাব ফেলেছে, যার ফলে ডায়াজিওসহ বড় মদ প্রস্তুতকারক কোম্পানির শেয়ার মূল্য ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।

Related Topics

টপ নিউজ

অ্যালকোহল / স্বাস্থ্যঝুঁকি / মদের বোতল / মদ / ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]