Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
শপথ নিয়েছেন নতুন প্রেসিডেন্ট জর্জিয়ার, বিদায়ী প্রেসিডেন্ট যেতে রাজি না!

আন্তর্জাতিক

বিবিসি
30 December, 2024, 01:10 pm
Last modified: 30 December, 2024, 01:12 pm

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

শপথ নিয়েছেন নতুন প্রেসিডেন্ট জর্জিয়ার, বিদায়ী প্রেসিডেন্ট যেতে রাজি না!

রোববার বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি পদত্যাগ করতে অস্বীকার জানানোর কিছু মিনিট পর নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি পার্লামেন্টে শপথ নেন।
বিবিসি
30 December, 2024, 01:10 pm
Last modified: 30 December, 2024, 01:12 pm
জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি (বামে) এবং বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি। ছবি: রয়টার্স/ইপিএ

জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি শপথ নেওয়াকে কেন্দ্র করে রাজধানী তিবলিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। অন্যদিকে, দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি রোববার পদত্যাগ করতে অস্বীকার করেন এবং বলেন, "আমি একমাত্র বৈধ প্রেসিডেন্ট।"

নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি সাবেক ফুটবলার এবং সরকারপন্থী জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক এমপি। তার শপথ অনুষ্ঠান এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ঘটেছে, যখন দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আবেদন স্থগিত করেছে। অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন জর্জিয়ান ড্রিম পার্টি জয়লাভ করলেও, ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। এই অভিযোগের পর দেশটিতে প্রতিবাদ শুরু হয়।

রোববার সালোমে জোরাবিচভিলি পদত্যাগ করতে অস্বীকার জানানোর কিছু মিনিট পর কাভেলাশভিলি পার্লামেন্টে শপথ নেন। তার সঙ্গে তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর কাভেলাশভিলি জর্জিয়ার ঐতিহ্য, মূল্যবোধ, জাতি পরিচয়, পরিবার এবং ধর্মীয় বিশ্বাসের প্রশংসা করেন।

তিনি বলেন, "আমাদের ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করে, অসংখ্য সংগ্রামের পর আমাদের মাতৃভূমি এবং ঐতিহ্য রক্ষা করার জন্য সবসময় জর্জিয়ান জনগণের প্রধান লক্ষ্য এবং মূল্যবোধের একটি প্রধাণ বিষয় ছিল শান্তি।"

এদিকে, জর্জিয়ার চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলির শপথকে প্রত্যাখ্যান করেছে। তারা পার্লামেন্ট বর্জন করেছে। কাভেলাশভিলি ছিলেন একমাত্র প্রার্থী। জোরাবিচভিলি তার নির্বাচনের সমালোচনা করেছেন।

জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে গত কয়েক বছর ধরে আরও স্বৈরাচারী হওয়ার অভিযোগ উঠেছে। তারা রুশ ধরানার আইন পাশ করেছে, যা গণমাধ্যম এবং বিদেশী তহবিল পাওয়া এনজিওকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আক্রমণের পর তারা পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

জর্জিয়ার অধিকাংশ জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে। দেশের সংবিধানেও এই লক্ষ্য রয়েছে। তবে, সরকার ঘোষণা করেছে, যে তারা ২০২৮ পর্যন্ত ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করবে না।

শনিবার, বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে জমায়েত হয় এবং মানববন্ধন  করেন। এক বিক্ষোভকারী বলেন, "আমরা রুশ সাম্রাজ্যের কবল থেকে দেশটিকে মুক্ত করতে রাস্তায় নেমেছি।"

এই সপ্তাহে, যুক্তরাষ্ট্র দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জর্জিয়া একটি সংসদীয় গণতন্ত্র, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সংসদের প্রধান। ২০১৮ সালে জোরাবিচভিলি প্রেসিডেন্ট হন। তবে তিনি বর্তমানে জর্জিয়ান ড্রিম পার্টির নির্বাচনের সমালোচনা করছেন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আন্দোলন করছেন।

Related Topics

টপ নিউজ

জর্জিয়া / শপথ গ্রহণ / পদত্যাগে অস্বীকৃতি / প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]