Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
নর্ড স্ট্রিম ২ কিনে নিতে পারেন মার্কিন বিনিয়োগকারী: সার্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আরটি
27 December, 2024, 10:00 pm
Last modified: 28 December, 2024, 05:08 pm

Related News

  • রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনায় থাকা ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন কী?
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • ভোলার গ্যাস যাবে ঢাকায়, রুট পরিবর্তনের প্রতিবাদে খুলনায় সমাবেশ
  • ইউক্রেনের কাছে রুশ গ্যাস বহনকারী গুরুত্বপূর্ণ পাইপলাইনের 'নিয়ন্ত্রণ' চায় যুক্তরাষ্ট্র

নর্ড স্ট্রিম ২ কিনে নিতে পারেন মার্কিন বিনিয়োগকারী: সার্বিয়ার প্রেসিডেন্ট

১১ বিলিয়ন ডলার মূল্য নির্ধারিত নর্ড স্ট্রিম ২ কেনার মতো সুযোগ ‘এক প্রজন্মে একবার পাওয়া যায়’...
আরটি
27 December, 2024, 10:00 pm
Last modified: 28 December, 2024, 05:08 pm
নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের জার্মান অংশ। ছবি: রয়টার্স/ফাইল

নাশকতায় ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন আগামী এক বছরের মধ্যে একজন মার্কিন বিনিয়োগকারী কিনে নিতে পারেন এবং রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জার্মান নিউজ আউটলেট হ্যান্ডেলসব্ল্যাট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত গ্যাস পাইপলাইনটির ভবিষ্যৎ নিয়ে তার মতামত ব্যক্ত করেন তিনি।

ভুসিচ বলেন, 'আমার ধারণা, সর্বোচ্চ এক বছরের মধ্যে নর্ড স্ট্রিম একজন আমেরিকান বিনিয়োগকারীর মালিকানাধীন হবে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস যাবে।'

রাশিয়া থেকে শুরু হয়ে জার্মানি পৌঁছা পাইপলাইনটির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার কথাটা মাথায় রাখবেন। নর্ড স্ট্রিম চালু হবে এক বছরের মধ্যেই!'

গত মাসে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নর্ড স্ট্রিম ২ আগামী বছর নিলামে উঠলে সেটি কিনে নিতে মার্কিন ট্রেজারি বিভাগের অনুমতি চেয়েছেন দেশটির বিনিয়োগকারী স্টিফেন লিঞ্চ।

রাশিয়ান গ্যাস সরবরাহের জন্য নির্মিত পাইপলাইনটি ২০২২ সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। ছবি: রয়টার্স

লিঞ্চ প্রস্তাব করেছেন, এ পাইপলাইনের মালিকানা গ্রহণ দীর্ঘমেয়াদির মার্কিন স্বার্থের জন্য একটি কৌশলগত সুযোগ হতে পারে। তার মতে, পাইপলাইনের মালিকানা আমেরিকান সরকারকে ইউক্রেন সংকটের সমাধানে রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় চাপ প্রয়োগে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

প্রতিবেদন অনুযায়ী, লিঞ্চ আরও বলেন, ১১ বিলিয়ন ডলার মূল্য নির্ধারিত নর্ড স্ট্রিম ২ কেনার মতো সুযোগ 'এক প্রজন্মে একবার পাওয়া যায়', যা ইউরোপীয় ইউনিয়নে জ্বালানি সরবরাহের বিষয়ে আমেরিকার নিয়ন্ত্রণ তৈরিতে সহায়তা করবে।

যদিও ২০২২ সালের হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি, পশ্চিমা গণমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশেষ অপারেশন দলই হামলাটি চালিয়েছিল।

মার্কিন সাংবাদিক সিমর হার্শ দাবি করেছেন, বাল্টিক অঞ্চলে ন্যাটোর মহড়ার সময় মার্কিন নৌবাহিনী পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিল এবং এটি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অতি সম্প্রতি একজন ড্যানিশ হার্বার মাস্টার গণমাধ্যম পলিটিকেন-কে বলেছেন, বিস্ফোরণের স্থানে গিয়ে তিনি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি দেখেছেন, তবে সেগুলোর ট্রান্সপন্ডার বন্ধ ছিল।

মস্কো দাবি করছে, ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হিসেবে এ হামলায় যুক্তরাষ্ট্রের লাভ ছিল, এবং ওয়াশিংটনকেই তারা সম্ভাব্য অপরাধী হিসেবে দেখছে।

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন গত মাসে বলেন, নর্ড স্ট্রিম নাশকতায় মার্কিন ও ব্রিটিশ স্পেশাল সার্ভিসের সদস্যরা 'সরাসরি জড়িত' ছিলেন বলে তার সংস্থার কাছে তথ্য রয়েছে। তবে লন্ডন, ওয়াশিংটন এবং কিয়েভ তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

Related Topics

টপ নিউজ

নর্ড স্ট্রিম ২ / নর্ড স্ট্রিম / গ্যাস পাইপলাইন / রাশিয়ান গ্যাস / ইউরোপে গ্যাস সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনায় থাকা ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন কী?
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • ভোলার গ্যাস যাবে ঢাকায়, রুট পরিবর্তনের প্রতিবাদে খুলনায় সমাবেশ
  • ইউক্রেনের কাছে রুশ গ্যাস বহনকারী গুরুত্বপূর্ণ পাইপলাইনের 'নিয়ন্ত্রণ' চায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]