Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে অভিযান, আত্মহত্যার চেষ্টা সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক

আল জাজিরা
11 December, 2024, 11:45 am
Last modified: 11 December, 2024, 12:02 pm

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে অভিযান, আত্মহত্যার চেষ্টা সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির প্রধান কিম বং-সিককেও বিদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে।
আল জাজিরা
11 December, 2024, 11:45 am
Last modified: 11 December, 2024, 12:02 pm
ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন ঘোষণার তদন্তের অংশ হিসেবে রাষ্ট্রপতির দপ্তরে অভিযান চালিয়েছে। একই সময়ে সংসদে জানানো হয়, কারাগারে বন্দি সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার কিম ইয়ং-হিউন এবং জাতীয় ও সিউল মহানগর পুলিশের প্রধানদের গ্রেপ্তারের পর এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইউনের স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

কোরিয়া কারাগার পরিষেবার কমিশনার জেনারেল শিন ইয়ং-হায় সংসদে জানান, কিম আত্মহত্যার চেষ্টা করলে কারা কর্মকর্তারা তা প্রতিহত করেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। বিচারমন্ত্রী পার্ক সুং জায়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট কিমের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত জানায়, অভিযোগের ভিত্তি, অপরাধের গুরুতরতা এবং প্রমাণ নষ্টের শঙ্কা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির প্রধান কিম বং-সিককেও বিদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে। তবে, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার না করা হলে মুক্তি দেওয়া হবে।

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের দ্বিতীয় প্রচেষ্টা চালাচ্ছে। প্রথম প্রচেষ্টা ইউনের দল পিপলস পাওয়ার পার্টির সদস্যদের ভোট বয়কটের কারণে ব্যর্থ হয়।

অভিশংসন সফল হলে, প্রধানমন্ত্রী হান ডাক-সু অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরে সাংবিধানিক আদালত ইউনকে ক্ষমতাচ্যুত করার বা ক্ষমতা পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেবে।

ডিসেম্বরের ৩ তারিখে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন কোরিয়ার স্বাধীনতা রক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করেন। তবে, এই সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই সংসদীয় ভোটে বাতিল করা হয়। ইউন পরে তার এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে আইনি ও রাজনৈতিক দায় স্বীকার করেন।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / সামরিক আইন / প্রতিরক্ষামন্ত্রী / প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]