Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
জাপানের কোম্পানি নিয়ে আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’; গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

আন্তর্জাতিক

আসাহি শিম্বুন
25 November, 2024, 12:00 pm
Last modified: 25 November, 2024, 12:00 pm

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান

জাপানের কোম্পানি নিয়ে আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’; গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

আসাহি শিম্বুন
25 November, 2024, 12:00 pm
Last modified: 25 November, 2024, 12:00 pm

ছবি: সংগৃহীত

১৯৭০ সালে জাপান ওয়ার্ল্ড এক্সপোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল একটি 'মানুষ ধোয়ার মেশিন'। সেই যন্ত্র আবারও আসছে নতুন রূপে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যন্ত্রটি প্রদর্শিত হবে ২০২৫ সালের ওসাকা কানসাই এক্সপো-তে।

১৯৭০ সালের প্রথম মেশিনটি তৈরি করেছিল সানিয়ো ইলেকট্রিক কোম্পানি (বর্তমানে প্যানাসনিক হোল্ডিংস কর্পোরেশন)। সে সময় অবশ্য যন্ত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। 

তবে এবার নতুন প্রযুক্তি ও আধুনিক চাহিদার ভিত্তিতে মানুষ ধোয়ার যন্ত্রটি ফের তৈরি করছে ওসাকার শাওয়ারহেড প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েন্স কোং। যন্ত্রটির নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে 'মিরাই নিনগেন সেনতাকুকি'—অর্থাৎ ভবিষ্যতের মানুষ ধোয়ার মেশিন। যন্ত্রটি ওসাকা অঞ্চল ও নগর সরকার পরিচালিত ওসাকা হেলথকেয়ার প্যাভিলিয়নে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

এক্সপোতে আসা দর্শনার্থীরা মেশিনটি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন। 

এছাড়া ভবিষ্যতে যন্ত্রটির একটি ঘরোয়া সংস্করণ বাজারে আনার পরিকল্পনাও রয়েছে সায়েন্স কোংয়ের।

কোম্পানিটির চেয়ারম্যান ইয়াসুয়াকি আয়োমা বলেন, 'আমরা মেশিনটির ৭০ শতাংশ কাজ শেষ করেছি। এক্সপোর সময় প্রায় ১ হাজার দর্শককে এটি ব্যবহার করে দেখার সুযোগ দেওয়ার পরিকল্পন আছে আমাদের।' 

প্রতিদিন সাত থেকে আটজন মানুষ এই মেশিনে শরীর 'ধোয়া ও শুকানোর' অভিজ্ঞতা নিতে পারবেন বলে জানান আয়োমা।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটের একটি বিশেষ পেজে রিজার্ভেশন নিচ্ছে।

মানুষ ধোয়ার যন্ত্রের আকৃতি অনেকটা ফাইটার জেট বিমানের ককপিটের মতো। এতে স্বচ্ছ একটি ঢাকনা রয়েছে, যা পেছনের দিকে খোলা যায়। 

কোনো ব্যক্তি গোসল করার জন্য যন্ত্রটির মাঝখানে বসলে এটি পানি দিয়ে ভরে ওঠে। সিটে বসানো সেন্সর ব্যবহারকারীর পালস ও অন্যান্য শারীরবৃত্তীয় তথ্য বিশ্লেষণ করে গোসলের জন্য উপযুক্ত তাপমাত্রা ঠিক করে। 

এছাড়া ব্যবহারকারী শান্ত আছেন নাকি অস্থির, তা-ও শনাক্ত করা হয় এআই প্রযুক্তির সাহায্যে। এ প্রযুক্তি ব্যবহারকারীর মানসিক অবস্থার ভিত্তিতে মেসিনের স্বচ্ছ ঢাকনার ভেওত্রে বিভিন্ন ছবি দেখায়, যা তার জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। 

একজন মানুষের গোসল করা ও গা শুকানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে সময় লাগে ১৫ মিনিট।

১৯৭০ সালের এক্সপোতে সানিয়ো ইলেকট্রিকের তৈরি যন্ত্রটির নাম ছিল 'আল্ট্রাসনিক বাথ'। ওই যন্ত্রে ব্যবহারকারী ডিম্বাকৃতির একটি টাবে বসতেন। টাবটি স্বয়ংক্রিয়ভাবে গরম পানি এবং আল্ট্রাসাউন্ড তরঙ্গ দিয়ে ভরে যেত। যন্ত্রটি একটি প্লাস্টিক বল ছাড়ত, যা ব্যবহারকারী গা ম্যাসাজ করে দিত। 

Related Topics

অফবিট / টপ নিউজ

মানুষ ধোয়ার মেশিন / গোসল / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]