Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
হাসান নাসরুল্লাহকে হত্যায় কোন ধরনের বোমা ব্যবহার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 06:20 pm
Last modified: 28 September, 2024, 06:34 pm

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু

হাসান নাসরুল্লাহকে হত্যায় কোন ধরনের বোমা ব্যবহার করেছে ইসরায়েল

গতরাতে দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এই হামলায় ইসরায়েল কোন ধরনের বোমা ও বিস্ফোরক ব্যবহার করে– সেসম্পর্কে জানতে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ারের সাথে কথা বলেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 06:20 pm
Last modified: 28 September, 2024, 06:34 pm
আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমানের ডানার নিচে যুক্ত করা জিবিইউ-৩১ জেড্যাম বোমা। ইসরায়েলের রয়েছে এফ-১৫ যুদ্ধবিমানের নিজস্ব একটি আধুনিকায়িত সংস্করণ- আইরাম। ছবি: দ্য এভিয়েশনিস্ট

ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ'র প্রধান হাসান নাসরুল্লাহ।  হিজবুল্লাহ'র এই মহাসচিব মুসলিম জাহানে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ-লড়াই সংগ্রামের জন্য সুবিদিত ছিলেন। 

শনিবার তার শাহাদাতের সংবাদ নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, 'হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার মহান, অমর শহীদ সহযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি তাদেরকে প্রায় ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন।'

গতরাতে দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এই হামলায় ইসরায়েল কোন ধরনের বোমা ও বিস্ফোরক ব্যবহার করে– সেসম্পর্কে জানতে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ারের সাথে কথা বলেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

তিনি জানান, 'এই হামলায় ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে আমাদের জানায় ইসরায়েলি বিমানবাহিনী। সেটাই ছিল এসম্পর্কে আমাদের প্রথম পাওয়া তথ্য। প্রতিটি বোমার ওজন ছিল এক টন করে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য।'

'এসব বোমার আঘাতে বৈরুতে এক ধরনের ভূকম্পন তৈরি হয়। আমি সেখানকার অনেক অধিবাসীর সাথে কথা বলেছি, (ভূকম্পনের কারণে) যাদের সবার মনে হয়েছে যেন পাশের বাড়িতেই হামলাটি করা হয়েছে। বৈরুতের মতো একটি ঘনবসতির শহরের জন্য তা সত্যিই ভয়াবহ।'

ইসরায়েলি যুদ্ধবিমানের মুহুর্মুহ বোমার আঘাতে হিজবুল্লাহ সদর দপ্তরের এলাকায় বিশাল গর্তের সৃষ্টি হয়, যারমধ্যে ধসে পড়ে আশেপাশের ভবন। ছবি: এপি

কোন ধরনের বোমা ব্যবহার করা হয়—

ইসরায়েলি বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেন, আমাদের কাছে দুই ধরনের বোমা ব্যবহারের সুযোগ ছিল, অথবা এই দুটি ধরনের বোমা একইসাথে ব্যবহার করা যেত।  

"সেক্ষেত্রে আমেরিকার তৈরি ও ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে থাকা জিবিইউ-৩১ জেড্যাম (জয়েন্ট ডাইরেক্ট এট্যাক মিউনিশন) ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্র এ ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে, ইতোমধ্যেই গাজার অসংখ্য লক্ষ্যবস্তুতে এসব বোমা ফোলা হয়েছে। অন্য বোমাটি হচ্ছে, ইসরায়েলের অস্ত্র উৎপাদক রাফায়েলের তৈরি স্পাইস-২০০০।"  

এলিজাহ বলেন, আমার মনে হয় এই দুই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। আর তার ফলেই হামলার পর যে ধরনের ধ্বংস আমরা দেখেছি সেটা হতে পারে– যেখানে বিস্ফোরণের শক্তিতে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যার মধ্যে ধসে পড়েছে আশেপাশের ভবন। আর ঠিক এজন্যই এমন ধ্বংসস্তূপ থেকে সব মরদেহ খুঁজে বের করা বা উদ্ধার করতে অনেক অনেক সময় লাগবে। 

Related Topics

টপ নিউজ

হিজবুল্লাহ / হাসান নাসরুল্লাহ / হত্যা / লেবাননে ইসরায়েলের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]