Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
আগামী পাঁচ বছরে চ্যাটজিপিটি ব্যবহারের খরচ বাড়বে দিগুণেরও বেশি! 

আন্তর্জাতিক

বেনজিঙ্গা
28 September, 2024, 03:45 pm
Last modified: 29 September, 2024, 01:48 pm

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের

আগামী পাঁচ বছরে চ্যাটজিপিটি ব্যবহারের খরচ বাড়বে দিগুণেরও বেশি! 

ওপেনএআইয়ের মাসিক আয় গত আগস্ট মাসে ৩০ কোটি ডলারে পৌঁছেছে। যা কি-না গত বছরের শুরুর থেকে ১ হাজার ৭০০ শতাংশ বেশি। 
বেনজিঙ্গা
28 September, 2024, 03:45 pm
Last modified: 29 September, 2024, 01:48 pm
ছবি: সংগৃহীত

বর্তমানে চ্যাটজিপিটি প্লাস সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে ২০ মার্কিন ডলার খরচ করতে হয়। চলতি বছরের শেষ নাগাদ এই ফি বাড়িয়ে ২২ ডলার করবে এর মালিকানাধীন কোম্পানি ওপেনএআই।

এমনকি ২০২৯ সালে চ্যাটজিপিটি প্লাসের মাসিক সাবক্রিপশন ফি বেড়ে ৪৪ ডলার নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগামী পাঁচ বছরে চ্যাটজিপিটি ব্যবহারের খরচ বাড়বে দিগুণেও বেশি। 

কোম্পানিটির অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এক্ষেত্রে ওপেনএআইয়ের মাসিক আয় গত আগস্ট মাসে ৩০ কোটি ডলারে পৌঁছেছে। যা কি-না গত বছরের শুরুর থেকে ১ হাজার ৭০০ শতাংশ বেশি। 

এদিকে চ্যাটজিপিটি'র ব্যবহারকারীর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। প্রযুক্তি প্রতিষ্ঠানটি গত মাসে জানায়, চ্যাটজিপিটির বর্তমানে প্রতি সপ্তাহে ২০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে।

জেনারেটিভ এআই চ্যাটবটের মধ্যে বর্তমানে চ্যাটিজিপিটির অবস্থান শীর্ষে থাকলেও এ ক্ষেত্রটি খুব প্রতিযোগিতামূলক। অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিও তাদের নিজস্ব চ্যাটবটকে নিয়মিত আপডেট দিয়ে বাজারের শীর্ষ অবস্থান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ (ফরচুন ম্যাগাজিন থেকে প্রকাশিত শীর্ষ ৫০০ মার্কিন প্রতিষ্ঠানের তালিকা) এর অন্তর্ভুক্ত ৯২ শতাংশ প্রতিষ্ঠান বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহার করছে। জিপিটি—৪.০ বাজারে আসার পর প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান বলেন, "মানুষ এখন আমাদের টুলগুলো (জেনারেটিভ এআই টুল) দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ব্যবহার করছে, যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রেও বাস্তব পরিবর্তন আনছে। চাহিদামতো কাজ সম্পন্ন করা, কঠিন সমস্যার সমাধান করা বা সৃজনশীলতা উন্মুক্ত করতে এটি ব্যবহৃত হচ্ছে।"

ওপেনএআইকে বর্তমানে মাইক্রোসফট, গুগল এবং মেটার মত বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। সবগুলো প্রতিষ্ঠানই গ্রাহক ও ব্যবহারকারীদের কাছে নিজেদের চ্যাটবটগুলো জনপ্রিয় করতে আগ্রহী।

২০১৫ সালে ইলন মাস্ক, পিটার থিয়েল ও লিংকডইনের প্রতিষ্ঠাতা রেইড হুফম্যানের মতো হাই-প্রোফাইল ব্যক্তিদের সহযোগিতায় ওপেনএআই প্রতিষ্ঠা করেন অল্টম্যান। পরবর্তীতে মাত্র ৩৮ বছর বয়সী এই প্রযুক্তিবিদের হাত ধরেই কোম্পানিটি শক্তিশালী 'আর্টিফিশিয়াল জেনারেল ইন্টিলিজেন্স সিস্টেম' তৈরি করে।


অনুবাদ: মোঃ রাফিজ খান

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / ওপেনএআই / কৃত্রিম বুদ্ধিমত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি শিগগিরই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]