Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান আসিম মালিক

আন্তর্জাতিক

আনন্দবাজার পত্রিকা
24 September, 2024, 11:55 am
Last modified: 24 September, 2024, 12:03 pm

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ গুম কমিশনের
  • নকল বাড়ি বানিয়ে মহড়া, ড্রোন, ব্লোটর্চ; যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র
  • কোর্ট মার্শালে সাবেক আইএসআই প্রধানের ১৪ বছরের কারাদণ্ড
  • আন্দোলন চলাকালে টিভি স্ক্রলে কী যাবে ঠিক করে দিত গোয়েন্দারা: ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান আসিম মালিক

পাকিস্তান সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার হিসেবে বালুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ার মালিককে ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকা
24 September, 2024, 11:55 am
Last modified: 24 September, 2024, 12:03 pm
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে। সংস্থাটির মহাপরিচালক নিয়োগ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে কথিত অচলাবস্থার পর গতকাল (সোমবার) এ নিয়োগ দেওয়া হয়।

আসিম মালিক আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন বলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বিবৃতিতে জানিয়েছে। একসাথে পাক সেনার জনসংযোগ বিভাগ 'ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস' (আইএসপিআর)-এর পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত আইএসআই প্রধান আসিম মালিক সেনাবাহিনীতে এ্যাডজুডিকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।

১৯৮৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া লেফটেন্যান্ট জেনারেল মালিক আগে করাচির পঞ্চম কোরের জিওসি ছিলেন। দেশটির আধাসেনা ফ্রন্টিয়ার কোরের ব্রিগেড কমান্ডার হিসাবে খাইবার-পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার হিসেবে বালুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ার মালিককে ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আইএসআই প্রধানকে নিয়োগ করা নিয়ে ২০২১ সালে মতবিরোধের ঘটনা ঘটে। এর কয়েক মাস পরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

গুঞ্জন রয়েছে, দেশটির রাজনৈতিক অঙ্গনে আইএসআইয়ের ভূমিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এ পরিবর্তন নেওয়া হয়েছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান খান অভিযোগ করেন, বর্তমান আইএসআই প্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের কয়েকজন জ্যেষ্ঠ বিচারকের পক্ষ থেকেও এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশ পায়। এসব চিঠিতে অভিযোগ করা হয়, আইএসআইয়ের গোয়েন্দারা বিচারকদের ওপর ইমরান খানের বিরুদ্ধে মামলার রায় দিতে চাপ দিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

গোয়েন্দা সংস্থা / আইএসআই / গোয়েন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ গুম কমিশনের
  • নকল বাড়ি বানিয়ে মহড়া, ড্রোন, ব্লোটর্চ; যেভাবে মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র
  • কোর্ট মার্শালে সাবেক আইএসআই প্রধানের ১৪ বছরের কারাদণ্ড
  • আন্দোলন চলাকালে টিভি স্ক্রলে কী যাবে ঠিক করে দিত গোয়েন্দারা: ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]