Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ গুম কমিশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 06:20 pm
Last modified: 05 January, 2026, 06:27 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার

আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ গুম কমিশনের

গুম কমিশন তাদের প্রতিবেদনে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বিলুপ্তিরও সুপারিশ করেছে। কমিশন প্রধান বলেন, ‘আগের সরকারগুলো এবং ‘সদ্য বিদায়ী’ সরকার, সবাই তাদের অপব্যবহার করেছে। তবে ‘সদ্য বিদায়ী’ সরকার অনেক বেশি করেছে। সেই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
টিবিএস রিপোর্ট
05 January, 2026, 06:20 pm
Last modified: 05 January, 2026, 06:27 pm
ছবি: সংগৃহীত

দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন সময়ে 'অপব্যবহার' করার বিষয়টি উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। কমিশনের মতে, সেনাবাহিনীর কাজ সেনানিবাসে প্রশিক্ষণ নেওয়া ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা, অন্যদিকে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল পুলিশের।

সোমবার (৫ জানুয়ারি) গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম ও চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী। এর আগে রোববার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম চৌধুরী বলেন, 'দেশের প্রত্যেকটি গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে 'নাক গলায়', কারণ তারা ক্ষমতার অংশ হতে চায়। তাদেরকে নানাভাবে অপব্যবহার করা হয়েছে। এস আলমের পক্ষে ডিজিএফআই গিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে। এটা কি ডিজিএফআইয়ের কাজ ছিল? বা মিডিয়া হাউজ দখল করা কি কোনো গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইয়ের কাজ?'

সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্বের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, 'পুলিশের কাজ হচ্ছে দেশের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষা করা। আর সেনাবাহিনীর কাজ হচ্ছে ক্যান্টনমেন্টে থেকে প্রশিক্ষণ নেওয়া, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং নতুন নতুন যুদ্ধ কৌশল রপ্ত করা। আইনশৃঙ্খলা রক্ষা করা সেনা কর্মকর্তাদের কাজ নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে তাঁদের প্রত্যাহার করতে হবে। বরং পুলিশের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি এলিট ফোর্স গঠন করা যেতে পারে।'

গুম কমিশন তাদের প্রতিবেদনে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বিলুপ্তিরও সুপারিশ করেছে। কমিশন প্রধান বলেন, 'আগের সরকারগুলো এবং 'সদ্য বিদায়ী' সরকার, সবাই তাদের অপব্যবহার করেছে। তবে 'সদ্য বিদায়ী' সরকার অনেক বেশি করেছে। সেই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।'

তদন্তের পরিসংখ্যান তুলে ধরে মইনুল ইসলাম চৌধুরী জানান, কমিশনে দাখিল করা মোট ১ হাজার ৯১৩টি অভিযোগের মধ্যে একাধিকবার করা ২৩১টি অভিযোগ এবং যাচাই-বাছাই শেষে গুমের সংজ্ঞার বহির্ভূত হওয়ায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। ফলে বর্তমানে ১ হাজার ৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর মধ্যে ২৫১ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং ৩৬ জনের লাশ গুম পরবর্তী সময়ে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, 'নিখোঁজ ব্যক্তিদের বেশিরভাগই রাজনৈতিক ব্যক্তি। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষাসহ সম্ভাব্য সব বিষয়ে কমিশন সুপারিশ করেছে।'

রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে গুমের মতো কাজে যুক্ত করা হয়েছিল উল্লেখ করে কমিশন প্রধান জানান, তদন্তে মোট ৪০টি 'ডিটেনশন সেন্টার' বা বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন, যার মধ্যে ২২ থেকে ২৩টিই ছিল র‌্যাবের। তিনি আরও মন্তব্য করেন যে, গুম কমিশন কাজ শুরু করার পর র‌্যাব সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে।

Related Topics

টপ নিউজ

গুম কমিশন / গোয়েন্দা সংস্থা / সেনা / র‌্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]