Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নতুন বয়স-প্রতিরোধী ওষুধে ইঁদুরের আয়ু বেড়েছে ২৫%, ঠেকিয়েছে ক্যানসারও 

আন্তর্জাতিক

বিবিসি
26 July, 2024, 01:40 pm
Last modified: 26 July, 2024, 01:39 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

নতুন বয়স-প্রতিরোধী ওষুধে ইঁদুরের আয়ু বেড়েছে ২৫%, ঠেকিয়েছে ক্যানসারও 

বিবিসি
26 July, 2024, 01:40 pm
Last modified: 26 July, 2024, 01:39 pm
দুটি ইঁদুর, সমবয়সি, বাঁয়ের ইঁদুর স্বাভাবিকভাবে বৃদ্ধ হয়েছে, তবে ডানের ইঁদুরটিকে বয়স-প্রতিরোধী ওষুধ দেওয়া হয়েছে। ছবি: ডিউক ইউনিভার্সিটি

একটি নতুন ওষুধ গবেষণাগারে প্রাণীদের আয়ু প্রায় ২৫ শতাংশ বাড়িয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই ওষুধ মানুষের বুড়িয়ে যাওয়ার গতিও কমিয়ে দিতে পারবে।

এই ইঁদুরগুলোর নাম দেওয়া হয়েছে 'সুপারমডেল গ্র্যানি'। ওষুধ প্রয়োগের পর ইঁদুরগুলোকে আগের চেয়ে সুস্বাস্থ্যের অধিকারী ও শক্তিশালী দেখা গেছে। সেইসঙ্গে ওষুধ না দেওয়া ইঁদুরের তুলনায় ক্যানসার কম হতে দেখা গেছে এদের মধ্যে। 

ওষুধটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে মানুষকেও দেওয়া হচ্ছে; তবে মানুষের ওপরও এটি একই প্রভাব ফেলে কি না, তা এখনও জানা যায়নি।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা মানুষের বুড়িয়ে যাওয়ার গতি রোধে ও আয়ু বাড়াতে কাজ করছেন। গবেষণাগারেও দেখা গেছে, অনেক প্রাণীর বেশ কিছু খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিলে তারা বেশিদিন বাঁচে।

বিজ্ঞানীরা এখন বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ধীরগতির করে দিতে কাজ করছেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এমআরসি ল্যাবরেটরি অভ মেডিকেল সায়েন্স ও সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের গবেষণাদলটি ইন্টারলিউকিন-১১ নামক একটি প্রোটিন নিয়ে গবেষণা করছিলেন।

তাদের গবেষণায় দেখা গেছে, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে এ প্রোটিনের উপস্থিতিও বাড়ে। এটি মানবদেহে প্রদাহ বাড়ায়। গবেষকরা বলছেন, আমাদের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণকারী কয়েকটি জিনিসের ওপর এ প্রোটিনের প্রভাব রয়েছে।

গবেষকরা দুটি পরীক্ষা করেন। প্রথম পরীক্ষায় তারা ইঁদুরের শরীরে জিন প্রকৌশলের মাধ্যমে ইন্টারলিউকিন-১১ উৎপাদন বন্ধ করে দেন। 

দ্বিতীয় পরীক্ষায় তারা ইঁদুরগুলোর বয়স ৭৫ সপ্তাহ (প্রায় ৫৫ বছর বয়সি ব্যক্তির সমতুল্য বয়স) হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর প্রাণীগুলোকে একটি ওষুধ দেন যা তাদের শরীর থেকে ইন্টারলিউকিন-১১ রেচন (অপসারণ) করে। 

পরীক্ষা সম্পন্ন করার পর দেখা যায়, পরীক্ষা ও লিঙ্গভেদে ইঁদুরগুলোর আয়ু ২০-২৫ শতাংশ বেড়েছে।

বিজ্ঞান জার্নাল 'নেচার'-এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণাগারে থাকা বয়স্ক ইঁদুর প্রায়ই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। তবে দেখা গেছে, যেসব ইঁদুরের শরীরে ইন্টারলিউকিন-১১ নেই, তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার একেবারেই কম।

এছাড়া এসব ইঁদুরের পেশির কার্যক্ষমতাও বেড়েছে। সেইসঙ্গে তাদের গড়ন আরও ছিপছিপে হয়েছে, দেহের পশম হয়েছে আরও স্বাস্থ্যবান। এরা শারীরিকভাবে দুর্বলও হয়েছে কম।

এখন প্রশ্ন হচ্ছে, এ প্রক্রিয়া মানুষের ওপরও সমান কার্যকরী কি না এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সহনীয় মাত্রায় থাকবে কি না।

বেড়ে ওঠার সময় মানবদেহে ইন্টারলিউকিন-১১-এর ভূমিকা রয়েছে। মানুষের দেহে এ প্রোটিন উৎপাদন না হওয়ার ঘটনা খুবই বিরল। ইন্টারলিউকিন-১১ না থাকলে ক্ষতিকর প্রভাব পড়ে।  

বিজ্ঞানীদের ধারণা, বয়স বাড়ার পর ইন্টারলিউকিন-১১ মানুষের বুড়িয়ে যাওয়া প্রক্রিয়া দ্রুত করতে ভূমিকা রাখে। 

বিজ্ঞানীরা যে অ্যান্টিবডি তৈরি করেছেন সেটি ইন্টারলিউকিন-১১-কে আক্রমণ করে। বর্তমানে এ ওষুধ ফুসফুসের ফাইব্রোসিসে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। 

গবেষণাদলের অন্যতম সদস্য অধ্যাপক স্টুয়ার্ট কুক বলেন, পরীক্ষাটি এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এ ওষুধ গ্রহণ নিরাপদ।

Related Topics

টপ নিউজ

বয়স প্রতিরোধ / বয়স কমানো / গবেষণা / আয়ু বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]