Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন অর্থদাতারা

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
13 July, 2024, 11:50 am
Last modified: 13 July, 2024, 11:54 am

Related News

  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • আমি মার্কিন সহায়তা নেওয়া বন্ধ করতে চাই; এটা অনেকটা ‘দানের’ মতো: নেতানিয়াহু
  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন অর্থদাতারা

বাইডেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার নির্বাচনী খরচ বহন করা ‘ফিউচার ফরওয়ার্ড পিএসি’তে অনুদান স্থগিত রাখবেন তারা
দ্য নিউ ইয়র্ক টাইমস
13 July, 2024, 11:50 am
Last modified: 13 July, 2024, 11:54 am
ছবি: জেমি ক্যাটলার ডেভিস/ দ্য নিউ ইয়র্ক টাইমস

বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে বারবার অনুরোধ করছেন ডেমোক্র্যাটদের একাংশ। কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থেকে জানিয়েছেন যে তিনি নির্বাচনে লড়বেনই। তবে এবার বড়সড় ধাক্কা খেলেন বাইডেন, আটকে গেছে নির্বাচনের অনুদানের টাকা। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের কয়েকজন প্রধান অর্থদাতা জানিয়েছেন, বাইডেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার নির্বাচনী খরচ বহন করা 'ফিউচার ফরওয়ার্ড পিএসি'তে অনুদান স্থগিত রাখবেন তারা— যার পরিমাণ প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলার। এত বড় অঙ্কের অর্থ আটকে রাখার সিদ্ধান্ত জুনের শেষের দিকে বিতর্কে প্রেসিডেন্ট বাইডেনের খারাপ পারফরম্যান্সের স্পষ্ট পরিণতি।

ফিউচার ফরোয়ার্ড গ্রুপ দাতাদের সাথে কোনো কথোপকথন বা অর্থ আটকে রাখার সঠিক পরিমাণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গ্রুপটির একজন উপদেষ্টা বলেছেন, তারা আশা করছেন বাইডেনের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা কেটে গেলে দাতারা তাদের অনুদান পুনরায় শুরু করবেন।

এদিকে, একজন দাতা উল্লেখ করেছেন যে বিতর্কের পর থেকে ফিউচার ফরোয়ার্ড বেশ কয়েকবার তাদের কাছে অনুদান চেয়েছিল, তবে তিনি এবং তার বন্ধুরা আপাতত কোনো টাকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

ফিউচার ফরোয়ার্ডের সাথে যুক্ত এমন একজন জানিয়েছেন, প্রার্থী কে হবেন তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থাটি বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে । 

তবে ফিউচার ফরোয়ার্ডের প্রেসিডেন্ট চ্যান্সি ম্যাকলিন দ্বিমত পোষণ করে বলেছেন, তাদের কাছে যে সম্পদ রয়েছে তা দিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে কীভাবে সর্বোত্তমভাবে সমর্থন করা যায় তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেন।

বিলিয়নেয়ার রিড হফম্যান, যিনি ফিউচার ফরোয়ার্ডকে সাত মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বলেছেন যে, দাতারা এভাবে টাকা আটকে রেখে ভুল কাজ করছেন। 

বিলিয়নিয়ার রিড হফম্যানের পরামর্শদাতা রাই স্টুয়ার্ড বলেন, এখন অনুদান বন্ধ করা একটি ভুল সিদ্ধান্ত। দাতারা যদি ফিউচার ফরোয়ার্ড বা বাইডেনকে অর্থ না দিয়ে বিবৃতি দিতে চান তবে তাদের পরিবর্তে প্রগতিশীল গোষ্ঠীগুলোকে আরও বেশি অনুদান দেওয়া উচিত যারা প্রার্থী কে তা নিয়ে মাথা ঘামায় না। 

তিনি আরও উল্লেখ করেছিলেন যে হফম্যান বিতর্কের আগে গত মাসে সুপার পিএসিকে আরও তিন মিলিয়ন ডলার দিয়েছিলেন।

বাইডেনের কয়েকজন উপদেষ্টা যখন তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য রাজি করানোর কথা বলছেন, তখনই এই অনুদান স্থগিতের ঘটনা ঘটছে। তার প্রচারণা শিবিরও নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরীক্ষামূলকভাবে বিবেচনা করছে। কংগ্রেসের ডেমোক্র্যাটরা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

প্রধান দাতারা বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে সন্দিহান হওয়ায়, সুপার পিএসি অর্থের ঘাটতির মুখোমুখি হতে পারে। 

এক সংবাদ সম্মেলনে বাইডেন জোর দিয়ে বলেন, শাসন ও জয়ের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

ফিউচার ফরোয়ার্ড, আগামী মাসে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের পরে শুরু হওয়া বিজ্ঞাপনগুলোতে ইতিমধ্যে ২৫০ মিলিয়ন ডলার খরচ করার কথা ভাবছে। ফিউচার ফরোয়ার্ডের ফাঁস হওয়া এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস, গভর্নর গ্যাভিন নিউসম, গভর্নর গ্রেচেন হুইটমার এবং পিট বুটিগিগের মতো সম্ভাব্য বিকল্পদের তুলনায় বাইডেনের রেটিং খারাপ।

বিতর্কের আগে ফিউচার ফরোয়ার্ড দাতাদের সাথে একটি বৈঠক করে জানিয়েছিল যে তারা নির্বাচনের জন্য ৭০০ মিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে এবং ইতোমধ্যেই ৪৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বাইডেন / প্রেসিডেন্ট নির্বাচন / যুক্তরাষ্ট্র / প্রেসিডেন্ট জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • আমি মার্কিন সহায়তা নেওয়া বন্ধ করতে চাই; এটা অনেকটা ‘দানের’ মতো: নেতানিয়াহু
  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]