Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইসরায়েলি বিমান হামলায় গাজার স্কুলে অন্তত ১৬ জন নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 July, 2024, 09:55 am
Last modified: 07 July, 2024, 10:01 am

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

ইসরায়েলি বিমান হামলায় গাজার স্কুলে অন্তত ১৬ জন নিহত

এ হামলায় আহত হয়েছেন আরও ডজনখানেক
টিবিএস ডেস্ক
07 July, 2024, 09:55 am
Last modified: 07 July, 2024, 10:01 am
ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। এ হামলায় আহত হয়েছেন আরও ডজনখানেক। খবর বিবিসির।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভবনটিতে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা "আল-জাউনি স্কুল এলাকায় অবস্থিত কাঠামোতে বেশ কয়েকজন সন্ত্রাসীকে" লক্ষ্য করে আঘাত হেনেছে।

এদিকে, ক্যাম্পের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, বাজারের কাছে অবস্থিত স্কুলের ওপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিবিসি প্রতিবেদন অনুসারে, ওই ভবনে অন্তত ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন।

বার্তাসংস্থা এএফপিকে এক নারী জানান, ভবনটির ভেতরে বাচ্চারা কোরান পাঠের সময় এ হামলা চালানো হয়।

"কোনো রকম সতর্কতা ছাড়াই এ নিয়ে চতুর্থবারের মতো স্কুলকে লক্ষ্য করে তারা (ইসরায়েল) হামলা চালিয়েছে,"  বলেন ওই নারী।

স্থানীয় এক সূত্র জানায়, স্কুলের একটি কক্ষকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যে কক্ষটি হামাসের পুলিশ ব্যবহার করতো বলে অভিযোগ রয়েছে। যদিও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ওপর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত গাজায় অন্তত ৩৮,০৯৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানায় ওই অঞ্চলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-হামাস / গাজা / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]