Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
মার্কিন বিচারপতি: 'প্রেসিডেন্ট এখন রাজার মতো আইনের ঊর্ধ্বে'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2024, 11:25 am
Last modified: 02 July, 2024, 11:43 am

Related News

  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

মার্কিন বিচারপতি: 'প্রেসিডেন্ট এখন রাজার মতো আইনের ঊর্ধ্বে'

প্রধান বিচারপতি জন রবার্টস, সংখ্যাগরিষ্ঠের পক্ষে লিখেছিলেন। ভিন্নমতাবলম্বীদের এই উদ্বেগকে তিনি অতিরঞ্জিত এবং তাদের ওপর কারণ ব্যতীত ভয় দেখানোর অভিযোগ করেছেন।
টিবিএস ডেস্ক
02 July, 2024, 11:25 am
Last modified: 02 July, 2024, 11:43 am
ছবি: গেটি ইমেজেস

ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়া নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিতর্ক ও মতবিরোধের জন্ম দিয়েছে। বিচার থেকে আংশিক দায়মুক্তি দিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেছেন তিন বিচারপতি। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন; বিপক্ষে ছিলেন তিনজন। খবর বিবিসি'র। 

এই তিন উদারপন্থি বিচারপতি হলেন— সোনিয়া সোটোমায়োর, কেতানজি ব্রাউন জ্যাকসন এবং এলেনা কাগান। 

বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই প্রথম। রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস। সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীন ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন। তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি।

উদারপন্থি বিচারপতিরা এই রায়কে 'বিপর্যয়কর পরিণতি' এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন।

বিচারপতি সোটোমায়োরের মতে, একজন রাষ্ট্রপতি এভাবে দায়মুক্তির সুযোগ পেলে তা দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারেন। যেমন—বিচারবহির্ভূত হত্যার আদেশ দেওয়া, অভ্যুত্থান সংগঠিত করা বা ঘুষ গ্রহণ। 

বিচারপতি সোটোমায়োর বলেন, 'সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট এখন একজন রাজার মতো আইনের ঊর্ধ্বে। 

সাধারণত, আদালতের ভিন্নমতগুলোতে 'শ্রদ্ধাজনকভাবে' শব্দটি অন্তর্ভুক্ত থাকে, তবে বিচারপতি সোটোমেয়র তার বক্তব্য শেষ করেছিলেন এই বলে— 'আমাদের গণতন্ত্রের জন্য ভয় নিয়ে, আমি এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করি'। 

আদালতের অপর দুই উদারপন্থি বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন ও এলেনা কাগান তার সঙ্গে একমত পোষণ করেছেন। 

বিচারপতি জ্যাকসন একটি পৃথক মতামতে লিখেছেন, প্রেসিডেন্টের জন্য নতুন এ রায়টি মৌলিক নীতিকে ক্ষুণ্ন করে। কেউ আইনের ঊর্ধ্বে নয়— এই নীতি জাতিকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করে এসেছে। 

প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা ব্যবস্থাপক কুয়েন্টিন ফুলকস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিচারপতি সোটোমেয়রের ভিন্নমতের প্রতিধ্বনি করেছেন তিনি বলেন, 'ইমিউন, ইমিউন, ইমিউন। তারা ডোনাল্ড ট্রাম্পের হাতে স্বৈরশাসনের চাবি তুলে দিয়েছে মাত্র'। 

প্রধান বিচারপতি জন রবার্টস, সংখ্যাগরিষ্ঠের পক্ষে লিখেছিলেন, ভিন্নমতাবলম্বীদের এই উদ্বেগকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের ওপর কারণ ব্যতীত ভয় দেখানোর অভিযোগ করেছিলেন। 

তিনি লিখেছিলেন যে উদারপন্থি বিচারপতিরা অনুমানের ভিত্তিতে ভয় দেখাচ্ছেন এবং তাদের আইনি যুক্তিকে দুর্বল বলে প্রত্যাখ্যান করেছেন।

প্রধান বিচারপতি যুক্তি দিয়েছিলেন— এই সিদ্ধান্তটি, রাষ্ট্রীয় কাজ বাদে কোনো অনানুষ্ঠানিক কাজের জন্য প্রেসিডেন্টের জবাবদিহিতার আইনের পরিবর্তন করে না। যদিও সমালোচকদের মতে এই রায়ের ভাষা অস্পষ্ট। 

বোস্টন কলেজ ল' স্কুলের সহযোগী অধ্যাপক জেফরি কোহেন বিবিসিকে বলেন, 'সরকারি কাজ হিসেবে কোনটি গণ্য হবে সে বিষয়ে রায়ে স্পষ্টভাবে বলা নেই'। 

তিনি ব্যাখ্যা করেছেন যে এই রায়টি সরকারি এবং অনানুষ্ঠানিক কাজের মধ্যে পার্থক্য বলে দিতে পারেনি— যার অর্থ হতে পারে যে রাষ্ট্রপতি যা কিছু করেন তার প্রায় সবই বিচারের হাত থেকে মুক্ত।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লিয়াহ লিটম্যান বলেন, সুপ্রিম কোর্ট সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ মামলায় সর্বসম্মতিক্রমে একমত হয়, তবে এবার নয়। তিনি মনে করেন, এই রায় স্পষ্টতই প্রেসিডেন্টকে দায়মুক্তি দেওয়ার পক্ষে।

লিটম্যান বলেন, নতুন রায়ের অধীনে একটি প্রসিকিউশন কীভাবে কাজ করতে পারে তা স্পষ্ট নয়।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / মার্কিন সুপ্রিম কোর্ট / বিচারপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কথা ভাবছিলেন ট্রাম্প, শেষ পর্যন্ত কূটনীতিতেই জোর: প্রতিবেদন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]