Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
আবারও বাবা হলেন ইলন মাস্ক; মোট সন্তানের সংখ্যা এখন ১২

আন্তর্জাতিক

ইউএস উইকলি ও বিজনেস টুডে
24 June, 2024, 12:45 pm
Last modified: 24 June, 2024, 05:28 pm

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

আবারও বাবা হলেন ইলন মাস্ক; মোট সন্তানের সংখ্যা এখন ১২

বিশ্বব্যাপী জনসংখ্যার হার নিম্নমুখী হওয়া নিয়ে উদ্বেগ দেখানোর পাশাপাশি এই সংকট সমাধানে আগে থেকেই বেশ সোচ্চার ছিলেন ইলন মাস্ক। ইলন মাস্ক বিশ্বাস করেন, মানবসভ্যতার ভবিষ্যতের জন্য আরও সন্তান ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউএস উইকলি ও বিজনেস টুডে
24 June, 2024, 12:45 pm
Last modified: 24 June, 2024, 05:28 pm
যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরের সাথে ইলন ও শিভন। ছবি: শিভন জিলিস/এক্স

আবারও সন্তানের বাবা হলেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ইলন মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এ নিয়ে ৫২ বছর বয়সি ইলনের মোট সন্তানের সংখ্যা দাঁড়াল ১২।

শিভন জিলিস নিউরালিংকের অপারেশন এবং বিশেষ প্রকল্পগুলোর পরিচালক। এর আগে ২০২১ সালের নভেম্বরে তাদের ঘরে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরের জন্ম হয়। এছাড়া, প্রথম ও প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের সাথে ছয়টি সন্তান এবং প্রাক্তন প্রেমিকা গ্রিমসের (আসল নাম ক্লেয়ার বাউচার) সাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

মাস্ক এবং উইলসন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন। তাদের যমজ সন্তান ২০ বছর বয়সি ভিভিয়ান ও গ্রিফিন এবং ১৮ বছর বয়সি তিন সন্তান কাই, স্যাক্সন ও ড্যামিয়ান রয়েছে। মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়।

২০১৮ সালে গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্সআইআই জন্মগ্রহণ করে। এক বছর পরে, সারোগেটের মাধ্যমে তাদের মেয়ে এক্সা ডার্ক সিডেরেল জন্মগ্রহণ করে। ইলনকে নিয়ে লেখা আইজ্যাকসনের বায়োগ্রাফি বই অনুসারে, মাস্ক এবং গ্রিমসের ২০২২ সালে সম্পর্কের ইতি ঘটলেও, তাদের টেকনো মেকানিকাস নামে আরও একটি ছেলে রয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে, গ্রিমস এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছিলেন, তিনি চান যে তিনি যাতে দেখাতে পারেন তার ছোট্ট টেকনো কতটা সুন্দর, তবে তার অগ্রাধিকার এখন তার বাচ্চাদের জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখা। এ সময় তাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাপী জনসংখ্যার হার নিম্নমুখী হওয়া নিয়ে উদ্বেগ দেখানোর পাশাপাশি এই সংকট সমাধানে আগে থেকেই বেশ সোচ্চার ছিলেন ইলন মাস্ক।

তিনি বিশ্বাস করেন, মানবসভ্যতার ভবিষ্যতের জন্য আরও সন্তান ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, উচ্চ আইকিউ আছে এমন ব্যক্তিদের এই সংকট মোকাবেলায় আরও বেশি সন্তান নেওয়া উচিত।

মাস্ক তার পরিবার এবং ব্যবসায়িক উদ্যোগকে সম্প্রসারিত করার সাথে সাথে সমাজে তার কর্ম এবং দৃষ্টিভঙ্গির প্রভাব আলোচনার বিষয় হয়ে উঠেছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / নিউরালিংক / সন্তান / বাবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]