Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
সরকারি চাকরিজীবীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিল ভারত সরকার; দেরি করলেই ‘শাস্তি’: রিপোর্ট

আন্তর্জাতিক

টাইমস অভ ইন্ডিয়া; পিটিআই
22 June, 2024, 02:45 pm
Last modified: 22 June, 2024, 02:45 pm

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

সরকারি চাকরিজীবীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিল ভারত সরকার; দেরি করলেই ‘শাস্তি’: রিপোর্ট

টাইমস অভ ইন্ডিয়া; পিটিআই
22 June, 2024, 02:45 pm
Last modified: 22 June, 2024, 02:45 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

যেসব সরকারি চাকরিজীবী দেরি করে অফিসে আসেন এবং সময় শেষ হওয়ার আগেই অফিস থেকে বেরিয়ে যান, তাদের 'শায়েস্তা' করার জন্য অফিসে ঢোকার সময় বেঁধে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সব কর্মীকে নির্দিষ্ট সময় মেনে অফিসে প্রবেশ এবং বের হতে হবে। এ নির্দেশ অমান্য করলেই পেতে হবে 'শাস্তি'।

অনেক কর্মচারীই সময়মতো অফিসে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি দেন না—এ বিষয় লক্ষ করার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। 

টাইমস অভ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টার মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে হবে। ১৫ মিনিট দেওয়া হয়েছে 'গ্রেস টাইম' হিসেবে। অর্থাৎ অফিসে প্রবেশের সরকারি সময় সকাল ৯টা। এরপর সর্বোচ্চ পনেরো মিনিট দেরি করে, অর্থাৎ ৯টা ১৫ মিনিটের মধ্যে তারা অফিসে ঢুকতে পারবেন। এর চেয়ে বেশি দেরি করা যাবে না।

টাইমস অভ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মীকে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চার বছর আগে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে এ পদ্ধতিতে উপস্থিতি দেওয়া এড়িয়ে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

কোনো কারণে কোনো কর্মীর অফিসে আসতে দেরি হলে তা আগেভাগেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে এবং সেজন্য 'ক্যাজুয়াল লিভ' নিতে হবে বলে উল্লেখ করা হয় টাইমস অভ ইন্ডিয়ার প্রতিবেদনে। 

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে না পৌঁছলে তার জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভ থেকে অর্ধদিবস কাটা যাবে। অর্থাৎ দুই দিন দেরি হলেই একটি ছুটির দিন কাটা যাবে ওই কর্মীর। আর তার ক্যাজুয়াল লিভ বাকি না থাকলে আর্নড লিভ থেকে সেই ছুটি কাটা যাবে বলে জানিয়েছে পিটিআই।

বায়োমেট্রিক মেশিন যেন সবসময় চালু থাকে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগকে। 

ভারতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি অফিসের সময়। অনেক জুনিয়র কর্মীই প্রায়ই দেরিতে অফিসে আসেন এবং সময়ের আগেই বেরিয়ে যান। সিনিয়র কর্মকর্তাদের দাবি, এজন্য তাদেরকে প্রায়ই অফিসের সময় শেষ হওয়ার পরও কাজ করতে হয়।

কিছু কর্মী প্রায়ই অফিস ফাঁকি দেন অথবা অফিসে কিছুক্ষণ কাটিয়েই বের হয়ে যান। 

এ ধরনের কর্মীদের নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনার জন্যই নতুন এই নিয়ম চালু করেছে ভারত সরকার।

Related Topics

টপ নিউজ

ভারত / সরকারি চাকরিজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]