Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ব্রিকসে যুক্ত হতে শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক

আল জাজিরা
18 June, 2024, 05:55 pm
Last modified: 19 June, 2024, 02:11 pm

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

ব্রিকসে যুক্ত হতে শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া

এছাড়াও আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মন্তব্যকে সমর্থন করেছেন।
আল জাজিরা
18 June, 2024, 05:55 pm
Last modified: 19 June, 2024, 02:11 pm
ছবি: এএফপি

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যুক্ত হতে চায় মালয়েশিয়া। চীনা সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এমনটাই জানিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া সরকার শীঘ্রই এই ব্লকে যোগদানের প্রক্রিয়া শুরু করবে। এর আগে এটি বর্তমান ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকার কাছ থেকে যোগদানের প্রস্তাব পেয়েছে।"

আনোয়ার ইব্রাহিম বলেন, "আমরা আমাদের নীতি পরিষ্কার করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। আমরা শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব।"

এছাড়াও আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মন্তব্যকে সমর্থন করেছেন।

২০০৬ সালে গ্রুপটি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে। এরপর দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে যোগদান করলে জোটটির নাম হয় ব্রিকস।

আর চলতি বছরের জানুয়ারি মাসে ব্লকটিতে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, "চীনের উত্থান আমাদেরকে আশার আলো দেখিয়েছে; বিশ্বে ভারসাম্য তৈরি করেছে।" একইসাথে এশিয়ান মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, "আমি যখন প্রথম প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করি, তখন আমি অভিভূত হয়েছিলাম। কারণ প্রেসিডেন্ট শি এমন কয়েকজন অসামান্য নেতাদের মধ্যে একজন যারা সভ্যতার কথা বলেন। এক অর্থে, তিনি অনন্য।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ব্রিকস / ব্রিকস জোট / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]