Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিলেন পুতিন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2024, 12:15 pm
Last modified: 15 June, 2024, 12:26 pm

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিলেন পুতিন 

পুতিন বলেন, 'ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা বন্ধ করতে হবে।'
টিবিএস ডেস্ক
15 June, 2024, 12:15 pm
Last modified: 15 June, 2024, 12:26 pm
ছবি: রয়টার্স

টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এবার যুদ্ধের বিরতি টানতে নতুন শর্তের জানান দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। খবর বিবিসি'র। 

ইউক্রেনে যুদ্ধবিরতির সংলাপ শুরুর জন্য দুটি শর্ত দিয়েছেন পুতিন। শর্ত দুটি হলো— এক, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দখলকৃত এলাকা থেকে ইউক্রেনকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। দুই, শান্তি আলোচনা শুরুর আগে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে হবে। 

পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে এ সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তার শর্তের কথা প্রকাশ করলেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নিলেও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। 

শুক্রবার মস্কোয় রুশ রাষ্ট্রদূতদের এক বৈঠকে পুতিন ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া থেকে সরে আসার আহ্বান জানান।

এদিকে, ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে বলে আসছেন, রুশ বাহিনী ক্রিমিয়াসহ ইউক্রেনের সব ভূখণ্ড ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেন মস্কোর সঙ্গে কোনো আলোচনায় বসবে না।

পুতিন বলেন, 'ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা বন্ধ করতে হবে।'

তিনি আরও বলেন, 'যখনই কিয়েভ ঘোষণা করবে যে তারা এ ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুত, আমরা অবিলম্বে যুদ্ধবিরতির নির্দেশ দেব এবং আক্ষরিক অর্থে সেই মুহূর্তে আলোচনা শুরু করব।' 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এই প্রস্তাবকে 'সম্পূর্ণ প্রতারণা' বলে অভিহিত করেছেন।

পরে শুক্রবার ইতালির স্কাই টিজি২৪ টেলিভিশনকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'এটি এক ধরনের আল্টিমেটাম বার্তা। ব্যাপারটা অনেকটা হিটলারের মতো, যখন তিনি বলেছিলেন, 'আমাকে চেকোস্লোভাকিয়ার কিছু অংশ দাও, তাহলে সব এখানেই শেষ হয়ে যাবে।' 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, 'পুতিন অবৈধভাবে সার্বভৌম ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছেন। তিনি ইউক্রেনকে নির্দেশ দিতে পারেন না যে শান্তির জন্য তাদের কী করতে হবে।' 

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, পুতিন ভালো উদ্দেশ্যে এ প্রস্তাব দেননি। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / যুদ্ধবিরতি / শর্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]