Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বিশ্বরেকর্ড গড়ে পাখির একটি পালকই বিক্রি হলো ২৮ হাজার ডলারে!

আন্তর্জাতিক

বিবিসি
23 May, 2024, 10:50 am
Last modified: 23 May, 2024, 10:54 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

বিশ্বরেকর্ড গড়ে পাখির একটি পালকই বিক্রি হলো ২৮ হাজার ডলারে!

বিবিসি
23 May, 2024, 10:50 am
Last modified: 23 May, 2024, 10:54 am
ছবি: ওয়েবস অকশন হাউস

একটি পাখির একটিমাত্র পালক নিলামে বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ ডলারে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা। বিশ্বের আর কোনো পাখির পালক এর আগে এত দামে বিক্রি হয়নি। পালকটি নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির। 

নিলামকারী প্রতিষ্ঠান ওয়েবস অকশন হাউস জানিয়েছে, প্রথমে আশা করা হয়েছিল পালকটি ৩ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু এবারের পালকটি এর আগে বিক্রি হওয়া একই প্রজাতির পাখির আরেকটি পালকের চেয়ে ৪৫০ শতাংশ বেশি দামে বিক্রি হয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছে।

নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জাতির কাছে হুইয়া একটি পবিত্র পাখি। মাওরি গোত্রপ্রধান ও পরিবারপ্রধানেরা প্রায়ই মাথায় এ পাখির পালক পরতেন। পাশাপাশি হুইয়ার পালক উপহার দেওয়া বেচাবিক্রির জন্য ব্যবহারের প্রচলনও ছিল মাওরিদের মধ্যে।

মিউজিয়াম অভ নিউজিল্যান্ড-এর তথ্যানুসারে, হুইয়া পাখি সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১৯০৭ সালে। তবের এর পরের বিশ-ত্রিশ বছর ধরেও অসমর্থিত সূত্রে এই পাখি দেখার খবর পাওয়া গেছে। 

হুইয়া ছিল নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড গোত্রের ছোট্ট গানের পাখি। লাফানোর দক্ষতা এবং মনোরম পালকের জন্যও সুপরিচিত ছিল পাখিটি। এ পাখির শরীরে পালকের বেশিরভাগই কালো, আর লম্বা লেজের শেষপ্রান্ত ছিল সাদা।

সোমবার বিক্রি হওয়া পালকটি 'খুবই ভালো অবস্থায়' ছিল জানিয়েছেন ওয়েবস অকশন হাউসের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস।

তিনি বিবিসিকে বলেন, 'পালকটা দারুণ চকচকে অবস্থায় আছে, আর কোনো পোকাও ওটার ক্ষতি করতে পারেনি।'

লিয়াহ মরিস আরও জানান, নিলামকারী প্রতিষ্ঠান পালকটি আর্কাইভের জন্য ব্যবহার করা কাগজে, ইউভি-সুরক্ষিত কাচের বাক্সে রেখেছে। ফলে সেটি দীর্ঘদিন ভালো থাকবে।

পালকটি মাওরিদের তৈরি জিনিসপত্র সুরক্ষার জন্য চালু করা টাওঙ্গা টুটুরু ব্যবস্থার আওতায় নিবন্ধিত। এ ব্যবস্থার আওতায় যাদের কাছে মাওরিদের তৈরি জিনিস সংগ্রহের লাইসেন্স আছে কেবল তারাই এ ধরনের নিলামে অংশ নিতে পারেন। নিউজিল্যান্ডের মিনিস্ট্রি অভ কালচার অ্যান্ড হেরিটেজ-এর অনুমতি ছাড়া এসব জিনিস দেশের বাইরে নেওয়া যাওয়া যায় না। 

লিয়াহ মরিস মনে করেন, নিউজিল্যান্ডের মানুষের ব্যাপক উৎসাহও পালকটির দাম বাড়াতে সহায়ক হয়েছে। 

অতীতে মাওরিদের কাছে হুইয়ার পালক ছিল মর্যাদার চিহ্ন। ইউরোপীয়দের আগমনের আগে থেকেই নিউজিল্যান্ডে হুইয়া বিরল পাখি ছিল। নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের এই পাখি জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে পাখিটি সংগ্রাহক এবং ফ্যাশন ব্যবসায়ীদের লক্ষ্যে পরিণত হয়। যার জেরে বিলুপ্তির দিকে এগিয়ে যায় হুইয়া। 

Related Topics

টপ নিউজ

পালক / পাখির পালক / পাখির পালক বিক্রি / পালক বিক্রি / নিউজিল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]