Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ফোর্বসের শীর্ষ ধনী ২০২৪: ভারতে ২৫ নতুন বিলিয়নিয়ার, শীর্ষে মুকেশ আম্বানি

আন্তর্জাতিক

নিউজ ১৮
03 April, 2024, 10:50 pm
Last modified: 25 April, 2024, 08:59 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

ফোর্বসের শীর্ষ ধনী ২০২৪: ভারতে ২৫ নতুন বিলিয়নিয়ার, শীর্ষে মুকেশ আম্বানি

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক এই ম্যাগাজিনের তথ্যানুসারে, ভারতে এই বছর ২৫ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। যার ফলে গত বছরের ১৬৯ এর তুলনায় এবছর দেশটিতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দুইশ’র কাছাকাছি।
নিউজ ১৮
03 April, 2024, 10:50 pm
Last modified: 25 April, 2024, 08:59 pm
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। ফাইল ছবি: পিটিআই

সর্বশেষ 'ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৪' অনুসারে, গত বছরের তুলনায় এ বছর ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক এই ম্যাগাজিনের তথ্যানুসারে, ভারতে এই বছর ২৫ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। যার ফলে গত বছরের ১৬৯ এর তুলনায় এবছর দেশটিতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দুইশ'র কাছাকাছি।

এবছর ভারতীয় বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫৪ বিলিয়ন ডলার, যা গত বছরের ৬৭৫ বিলিয়ন ডলারের তুলনায় ৪১ শতাংশ বেশি।

ভারতীয়দের বিলিয়নিয়ারদের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুকেশ আম্বানি মোট ১১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।

এরপরে যথাক্রমে গৌতম আদানি (৮৪ বিলিয়ন ডলার), শিব নাদার (৩৬.৯ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি (৩৩.৫ বিলিয়ন ডলার) এবং দিলীপ সাংভি (২৬.৭ বিলিয়ন ডলার)।

মুকেশ আম্বানি শীর্ষ ধনীর তালিকায় থাকা একমাত্র ভারতীয়।

বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার

ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় এবছর শীর্ষে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তার সর্বমোট সম্পদমূল্য ২২৩ বিলিয়ন ডলার। লুই ভুইতোঁ ও সেফোরাসহ বিশ্বের ৭৫টি নামিদামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক তিনি।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। ৫২ বছর বয়সী মাস্কের মোট সম্পদমূল্য ১৯৫ বিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য গত বছরের তুলনায় প্রায় ৮৫ বিলিয়ন ডলার বেড়ে এখন ১৯৪ বিলিয়ন ডলার।  

শীর্ষ ধনীর তালিকার চতুর্থ স্থানে নাম উঠেছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।

পঞ্চম অবস্থানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী ল্যারি এলিসন। তার মোট সম্পদমূল্য ১১৪ বিলিয়ন ডলার। তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন আরেক মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট, যার সম্পদমূল্য ১৩৩ বিলিয়ন ডলার।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। এবছর তার সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলারে।  

তালিকায় নবম স্থানে এসেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম। তার সম্পদমূল্য ১১৬ বিলিয়ন ডলার।

দশম অবস্থানে রয়েছেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা ল্যারি পেজ। তার সম্পদমূল্য ১১৪ বিলিয়ন ডলার।

ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবছর নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনিয়ারের সংখ্যা ২ হাজার ৭৮১ জন।

শীর্ষ ধনীর তালিকায় মার্কিনদের পর সবচেয়ে বেশি আছেন চীনারা। দেশের হিসেবে তালিকায় বিলিয়নিয়ারদের সংখ্যার তৃতীয় স্থানে আছে ভারত।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ফোর্বস / ভারত / মুকেশ আম্বানি / গৌতম আদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]