Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বিভ্রাটের পর কি ফেসবুক, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত আমাদের?

আন্তর্জাতিক

দ্য হিল
07 March, 2024, 08:50 pm
Last modified: 09 March, 2024, 01:54 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

বিভ্রাটের পর কি ফেসবুক, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত আমাদের?

যদিও প্রযুক্তিগত এই বিভ্রাটের সময়ে কারো পাসওয়ার্ড কোনোভাবেই ফাঁস হয়নি। তবে মেটা তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায় হিসেবে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখার পরামর্শ দেন।
দ্য হিল
07 March, 2024, 08:50 pm
Last modified: 09 March, 2024, 01:54 pm
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে প্রায় দেড় ঘণ্টার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজেদের আইডিতে প্রবেশের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন। এক্ষেত্রে বেশিরভাগই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে 'লগ আউট' অবস্থায় নিজেদের আবিষ্কার করেন। পরবর্তীতে বারবার 'লগ ইন' করার চেষ্টা করলেও তাতে কোনও কাজই হচ্ছিল না। অনেকে আবার ভাবছিলেন যে, তার আইডি হয়ত হ্যাক কিংবা ডিজএবল হয়ে গিয়েছে।

তবে এই বিভ্রাটটি কোন হ্যাক বা ব্রিচের কারণে হয়নি বলে জানিয়েছেন মেটার একজন মুখপাত্র। তাই ব্যবহারকারীদের এখনই পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন নেই। 

কেননা সমস্যাটি ব্যবহারকারীদের পাসওয়ার্ডের সাথেও সম্পর্কিত নয়। বরং কারিগরি ত্রুটির কারণেই ফেসবুক, ইনস্টাগ্রামের সমস্যাটি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রযুক্তিগত এই বিভ্রাটের সময়ে কারো কারো পাসওয়ার্ড কোনোভাবেই ফাঁস হয়নি। তবে মেটা তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায় হিসেবে 'টু-ফ্যাক্টর অথেনটিকেশন' চালু রাখার পরামর্শ দেন।

আপনার অ্যাকাউন্টগুলোতে কেউ প্রবেশের চেষ্টা করলে এই অথেনটিকেশন বা পরিচয় প্রমাণ করার বিষয়টি নিরাপত্তার আরেকটি বাড়তি স্তর যুক্ত করে। আপনি আপনার অ্যাকাউন্টের সেটিংসে প্রবেশ করেই চালু করতে পারবেন এই 'টু-ফ্যাক্টর অথেনটিকেশন'। 

আজ (বৃহস্পতিবার) বিগ টেক কোম্পানিগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট কার্যকর হওয়ার কথা রয়েছে। ঠিক এর আগেই মেটায় ঘটলো এই বিভ্রাটটি।

নতুন আইন মেনে চলতেই 'মেটা' তাদের ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোকে আলাদা করার অনুমতি দিতে যাচ্ছে। যাতে করে তাদের ব্যক্তিগত তথ্যগুলোকে অনলাইন বিজ্ঞাপনগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে না পারে। যদিও বিভ্রাটের এই ঘটনাটি মেটার ডিএমএর প্রস্তুতি হিসেবে ছিল কি-না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। 

২০২১ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বেশ কিছু ঘণ্টার জন্য বন্ধ ছিল। সেসময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ডাটা সেন্টারের নেটওয়ার্ক ট্র্যাফিক সমন্বয়কারী রাউটারে ত্রুটিপূর্ণ পরিবর্তনের ফলেই ঘটেছে বিভ্রাটটি। পরের বছর অর্থাৎ ২০২২ সালে আবারো স্বল্প সময়ের জন্য আরেকটি বিভ্রাটের সম্মুখীন হয় হোয়াটসঅ্যাপ।


অনুবাদ: জেনিফার এহসান 

Related Topics

টপ নিউজ

ফেসবুক / পাসওয়ার্ড / মেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]