Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ইউক্রেনীয় শহর আভদিভকা রাশিয়ার দখলে চলে যেতে পারে; সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2024, 12:40 pm
Last modified: 16 February, 2024, 12:41 pm

Related News

  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি

ইউক্রেনীয় শহর আভদিভকা রাশিয়ার দখলে চলে যেতে পারে; সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ গতকাল (বৃহস্পতিবার) সতর্ক করেছেন যে, ইউক্রেনে অব্যাহত সামরিক সহায়তা অনুমোদনে মার্কিন ব্যর্থতা ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে।
টিবিএস ডেস্ক
16 February, 2024, 12:40 pm
Last modified: 16 February, 2024, 12:41 pm
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখল করে নিতে পারে রাশিয়া; এমনটা আন্দাজ করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে শহরটিকে ঘিরে ভয়ংকর ও রক্তক্ষয়ী সব লড়াই হয়েছে। খবর বিবিসির। 

ইউক্রেনের গোলাবারুদের সংকটের কথা উল্লেখ করে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, "আভদিভকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।"

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'যথাসম্ভব ইউক্রেনীয় নাগরিকের জীবন বাঁচাতে' সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এমতাবস্থায় আভদিভকা শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটিকে দোনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়।

২০১৪ সালে রাশিয়ান-সমর্থিত যোদ্ধারা শহরটি দখল করেছিল। পরে সেটিকে মস্কোর সাথে সংযুক্ত করা হয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিন বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথমে ইউক্রেন বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সময়ের সাথে সাথে যেন সেটি বেশ কঠিন হয়ে পড়ছে।

ওয়াশিংটনে গতকাল (বৃহস্পতিবার) ব্রিফিংয়ে কিরবি বলেন, "আভদিভকা অনেকাংশে দখল হয়ে যেতে পারে। কেননা যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে।"

জন কিরবি বলেন, "রাশিয়া একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যেহেতু কংগ্রেস এখনও সম্পূরক বিল পাস করতে পারেনি, তাই আমরা ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহ করতে পারিনি। যদিও এগুলো রুশ আক্রমণ প্রতিরোধে কঠোরভাবে প্রয়োজন।"

ছবি: রয়টার্স

কিরবি আরও বলেন, "রুশ বাহিনী এখন আভদিভকাতে ইউক্রেনীয় পরিখায় পৌঁছেছে এবং তারা ইউক্রেনের প্রতিরক্ষাকে ভাঙতে শুরু করেছে।"

এই সপ্তাহের শুরুর দিকে মার্কিন সিনেট প্রায় ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্য প্যাকেজ অনুমোদন করেছে। যার মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ রয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ পাশের ক্ষেত্রেও চলেছে বেশ কয়েক মাসের রাজনৈতিক তর্ক বিতর্ক।  

এদিকে এটা বেশ স্পষ্ট যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সরবরাহের উপর অনেকাংশে নির্ভরশীল।

ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ গতকাল (বৃহস্পতিবার) সতর্ক করেছেন যে, ইউক্রেনে অব্যাহত সামরিক সহায়তা অনুমোদনে মার্কিন ব্যর্থতা ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে।

এদিকে আজ (শুক্রবার) জেলেনস্কি বার্লিন এবং প্যারিস সফর করবেন। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

জানুয়ারিতে ইউক্রেন ও যুক্তরাজ্যের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একই ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনীয় জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি স্বীকার করেছেন যে,  আভদিভকা নিয়ে 'ভয়াবহ যুদ্ধ' হচ্ছে।

ছবি: বিবিসি

তিনি বলেন, "আমরা ইউক্রেনীয় ভূমির প্রতিটি অংশকে মূল্য দিই। তবে আমাদের জন্য সর্বোচ্চ মূল্য এবং অগ্রাধিকার হল একজন ইউক্রেনীয় সৈন্যের জীবন রক্ষা করা।" 

এক্ষেত্রে ইউক্রেনের কিছু সৈন্য ব্যক্তিগতভাবে স্বীকার করেছে যে, যেকোনো মুহূর্তে আভদিভকা পতন হতে পারে।

শহরটিতে থাকা ইউক্রেনীয় অফিসার ওলেকসি বলেন, "আমরা বেশ মর্মাহত। বর্তমানে আমাদের কাছে দুটি শেল আছে। কিন্তু তাদের জন্য আমাদের কাছে কোনো বিস্ফোরক নেই। তাই আমরা পালটা গুলি করতে পারছি না। এখন পর্যন্ত আমাদের শেল ফুরিয়ে গেছে।"

ইউক্রেনের নবনিযুক্ত কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি চলতি সপ্তাহে আভদিভকা এলাকায় ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন। এরপর তিনি স্বীকার করেন যে, পরিস্থিতি 'কঠিন' ছিল।

সিরস্কি বলেন, রুশ সামরিক বাহিনী নিজেদের ক্ষতির তোয়াক্কা করেনা। তারা সৈন্যদের কামানের খাদ্য হিসেবে ব্যবহার করে।


অনুবাদ: মোঃ রাফিজ খান 
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / দখল / ভলোদিমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]