Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ইমরান খানের ‘ভার্চুয়াল র‍্যালি’ পণ্ড করতে ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
21 January, 2024, 04:30 pm
Last modified: 21 January, 2024, 04:30 pm

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

ইমরান খানের ‘ভার্চুয়াল র‍্যালি’ পণ্ড করতে ইন্টারনেট সেবা বন্ধ

ইসলামাবাদভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘নায়াতেল’ এক অডিও বার্তায় গ্রাহকদের জানিয়েছে, তারা পাকিস্তানি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছে।
ব্লুমবার্গ
21 January, 2024, 04:30 pm
Last modified: 21 January, 2024, 04:30 pm
ছবি: ফরিদ খান/এপি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের 'ভার্চুয়াল' নির্বাচনী র‍্যালির সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফলে ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রচারণা চালানো একরকম দুঃসাধ্য হয়ে পড়ে। 

শনিবার সন্ধ্যা থেকে দেশটির ব্যবহারকারীরা 'ইন্টারনেট ব্ল্যাকআউট'-এর শিকার হন।

ইসলামাবাদভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান 'নায়াতেল' এক অডিও বার্তায় গ্রাহকদের জানিয়েছে, তারা পাকিস্তানি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

তবে পাকিস্তানের টেলিকম কর্তৃপক্ষের মুখপাত্র মালাহা ওবায়েদ বলেছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই ইন্টারনেট বিভ্রাটকে বাকস্বাধীনতার বিরুদ্ধে পদক্ষেপ বলে অভিহিত করেছে। 

এর আগে, জানুয়ারির শুরুতে পিটিআইয়ের ভার্চুয়াল তহবিল সংগ্রহ অভিযানের সময় একই ধরনের ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছিল।

ইমরান খানের দলের প্রার্থীরা ৮ ফেব্রুয়ারির আসন্ন সাধারণ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের প্রচারণা শুরু করছেন। 

পিটিআই নির্বাচনের আগে তাদের ওপর এ ধরনের আচরণকে অনৈতিক ও অন্যায় বলে মন্তব্য করেছে।      

পিটিআই নেতা ইমরান খান, বর্তমানে আদিয়ালা জেলে আছেন। তার বিরুদ্ধে ১৭০টিরও বেশি মামলা রয়েছে।

এছাড়া, আগস্টে একটি দুর্নীতি মামলায় আদালত দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের জন্য খানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / পিটিআই / ইন্টারনেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]