Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
চীনা কোম্পানির তৈরি এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিউম্যানোয়েড রোবট!

আন্তর্জাতিক

ফক্স নিউজ
20 December, 2023, 01:55 pm
Last modified: 20 December, 2023, 01:54 pm

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

চীনা কোম্পানির তৈরি এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিউম্যানোয়েড রোবট!

এইচ১ কোনো প্রোটোটাইপ রোবট নয়। বরং এটি সম্পূর্ণরুপে কার্যকরী একটি রোবট যেটি বিভিন্ন ধরণের কাজ করতে পারে। এরমধ্যে কোনো বস্তুকে আঁকড়ে ধরা, দরজা খোলা এমনকি নিজে নাচতেও পারে। পাশপাশি এটি মানুষের সাথে কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারে। 
ফক্স নিউজ
20 December, 2023, 01:55 pm
Last modified: 20 December, 2023, 01:54 pm
ছবি: ইউনিট্রি রোবটিক্স

আপনি কি কখনো এমন একটি রোবটের কথা ভেবেছেন যেটি আপনার সাথে হাঁটবে, কথা বলবে কিংবা আপনার জন্য সবকিছুই করবে? তবে হয়তো আপনার সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে যাচ্ছে। কেননা চীনা রোবোটিক ফার্ম ইউনিট্রি রোবটিক্স ঠিক এমন একটি রোবট তৈরি করেছে। যেটিকে দাবি করা হয়েছে 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী জেনারেল পারপাস হিউম্যানোয়েড রোবট' হিসেবে।

দেশটির হ্যাংজু অঞ্চলে অবস্থিত কোম্পানিটি রোবটটির নাম রেখেছে এইচ১। ইঞ্জিনিয়ারিং ও উদ্ভাবনের দিক থেকে এটি যেন এক অনন্য সৃষ্টি। 

ইউনিট্রি লক্ষ্য হচ্ছে মূলত লেগড (চলাচলে সক্ষম) রোবটকে স্মার্টফোন কিংবা ড্রোনের মতো সহজলভ্য করে তোলা। সেক্ষেত্রে রোবটটি হাঁটার পাশাপাশি যেন দৌড়াতে, লাফাতে ও চড়তে পারে, সেটিও কোম্পানিটি নিশ্চিত করছে।

সার্বিকভাবে এইচ১ বেশ কার্যকরী একটি রোবট। এর উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি এবং ওজন ১০০ পাউন্ড। এটি গতি, শক্তি, চালচলন ও নমনীয়তার দিক থেকেও বেশ উন্নতমানের।

এইচ১ রোবট মানুষের মতোই প্রায় একই গতিতে হাঁটতে পারে। যা ঘণ্টার গড়ে ৩.৪ মাইল। এটি একইসাথে ভারসাম্য ঠিক রেখে সাধারণ লাথি ও ধাক্কা সহ্য করতে পারবে।

ছবি: ইউনিট্রি রোবটিক্স

রোবটটির দৃষ্টিশক্তির জন্য থ্রিডি লিডার সেন্সর ও ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফলে এটি বেশ সূক্ষ্মভাবে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বুঝতে ও প্রতিকূলতা এড়াতে সক্ষম হয়। 

এইচ১ কোনো প্রোটোটাইপ রোবট নয়। বরং এটি সম্পূর্ণরুপে কার্যকরী একটি রোবট যেটি বিভিন্ন ধরণের কাজ করতে পারে। এরমধ্যে কোনো বস্তুকে আঁকড়ে ধরা, দরজা খোলা এমনকি নিজে নাচতেও পারে। পাশপাশি এটি মানুষের সাথে কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারে।

রোবটটিতে যাতে প্রয়োজনে পরিবর্তন আনা যায় সেই হিসেবেই তৈরি করা হয়েছে। ফলে এটির যেকোনো অংশ সহজেই প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপণ কিংবা আপগ্রেড করা যাবে। কোম্পানিটি সম্প্রতি রোবটটিতে হাত যুক্ত করার পরিকল্পনা করছে। এতে করে এটির সক্ষমতা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।

এইচ১ দামে বেশ চড়া; প্রায় দেড় লাখ ডলারের। তবে বাজারে প্রচলিত অন্যান্য হিউমেনয়েড রোবটের সাথে তুলনা করলে এই দাম বেশ সামঞ্জস্যপূর্ণ। 

ইউনিট্রি-এর দাবি অনুযায়ী, এইচ১ বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী হিউম্যানোয়েড রোবটও বটে। তবুও ভবিষ্যতে এর দাম কমানোর জন্য কোম্পানিটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। 

ছবি: ইউনিট্রি রোবটিক্স

এইচ১ এখনো বিক্রির জন্য বাজারে আসেনি। তবে এটিকে এখন ইউনিট্রি-এর ওয়েবসাইটে প্রি-অর্ডার করা যাবে। কোম্পানিটির পক্ষ থেকে এখনো বাজারে রোবটটি উন্মুক্তের জন্য অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে যে, আগামী বছরের মধ্যেই এটি বাজারে আসবে। 

ইউনিট্রির পক্ষ থেকে বলা হয়েছে, রোবটটির মান আরও উন্নত করতে এবং অধিক হারে উৎপাদন করতে কোম্পানিটি নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

রোবটিক্সের জগতে এইচ১ বেশ আলোড়ন তৈরি করেছে। কেননা এটি লেগড রোবটের ব্যাপক সম্ভাবনাকে উন্মোচিত করেছে।  

এইচ১ একটি শক্তিশালী মেশিন যেটি বেশ বুদ্ধিমান ও ব্যবহারকারীর প্রতি বন্ধুত্বপূর্ণ মানসিকতাসম্পন্ন। এটি মানুষ ও পরিবেশের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি করতে পারে। এটি এমন একটি রোবট যা আমাদের আশেপাশে হাঁটতে পারবে এবং এমনকি আমাদের মতো একজন হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে।

Related Topics

টপ নিউজ

রোবট / হিউম্যানয়েড / রোবটিকস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]