Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
গাজায় সংঘাত বন্ধে ‘তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী’ যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 December, 2023, 10:25 pm
Last modified: 17 December, 2023, 10:34 pm

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ

গাজায় সংঘাত বন্ধে ‘তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী’ যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের 

তেল আবিব সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।
টিবিএস ডেস্ক
17 December, 2023, 10:25 pm
Last modified: 17 December, 2023, 10:34 pm
ক্যাথরিন কোলোনা ও এলি কোহেন (ডানে)। ছবি- বিবিসি

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে 'তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী' যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটি বলছে, গাজার পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। খবর বিবিসির।

আজ রবিবার তেল আবিব সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এ আহ্বান জানান। তিনি বলেন, গাজায় ইসরায়েলি অভিযানে বহু বেসামরিক মানুষ নিহত হচ্ছে। তবে এলি কোহেন জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতি একটি ভুল সিদ্ধান্ত হবে। এমনটা হলে হামাসই লাভবান হবে।

এর আগে যুক্তরাজ্য এবং জার্মানি 'দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির' আহ্বান জানিয়েছে। তবে তারা অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ করেনি।

ক্যাথরিনের সফরের আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সফরে ক্যাথরিন যুদ্ধবিরতির আহ্বান জানাবেন। আর এ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সব জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার বিষয়টিও অন্তর্ভূক্ত থাকবে।

এলি কোহেনের সাথে বৈঠকের সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে যারা হামাসের হামলার শিকার হয়েছিলেন তাদের কথা ভুলে যাওয়া উচিত নয়।

এ সময় এলি কোহেন তাদের সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানান, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি হবে না। তবে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি যোগ করেন, লেবাননের সাথে উত্তর সীমান্তে ইসরায়েলের 'আরেকটি সম্মুখ লড়াই মুখোমুখি অবস্থান শুরু করার কোনো ইচ্ছা নেই। তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য 'যা যা দরকার' সেগুলো করবে ইসরায়েল।

উল্লেখ্য, ইসরায়েল দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে বিশেষ করে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে সীমান্তে প্রায়ই বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ছে।

সফরে ফরাসি এই পররাষ্ট্রমন্ত্রীর হামাসের হাতে আটক ফরাসি জিম্মিদের পরিবারের সাথেও সাক্ষাতের কথা রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সরকার এখনও গাজায় আটক সব জিম্মিদের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর সামরিক চাপ প্রয়োজন।

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে হামাস বলছে, জিম্মিদের মুক্তির জন্য কোনো আলোচনা হবে না 'যদি না আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন একবারে বন্ধ না হয়'।

গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ১৮ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ হাজার মানুষ। 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / গাজা-ইসরায়েল / যুদ্ধবিরতি / ফ্রান্স / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]