Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে: হামাস প্রধান

আন্তর্জাতিক

রয়টার্স
21 November, 2023, 12:20 pm
Last modified: 21 November, 2023, 12:50 pm

Related News

  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে: হামাস প্রধান

চুক্তি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে যুদ্ধবিরতি কতদিন থাকবে, গাজায় ত্রাণ বিতরণের কী ব্যবস্থা হবে। এছাড়াও ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রদানের প্রসঙ্গটিও সম্ভাব্য চুক্তিতে রয়েছে।
রয়টার্স
21 November, 2023, 12:20 pm
Last modified: 21 November, 2023, 12:50 pm
ছবি: গেটি ইমেজেস

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার) হামাস প্রধান ইসমাইল হানিয়েহ রয়টার্সের কাছে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন । যদিও গাজায় এখনো ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ চলছে।

ইসমাইল হানিয়েহ জানান, হামাস কর্মকর্তারা ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। গোষ্ঠীটি কাতারের মধ্যস্থতাকারীদের কাছে এই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। 
    
যদিও রয়টার্সের কাছে থাকা বিবৃতিতে খুব বিস্তারিত কিছু বলা হয়নি। তবে হামাসের কর্মকর্তা ইসাত এল রেশিক আল জাজিরাকে জানান, চুক্তি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে যুদ্ধবিরতি কতদিন থাকবে, গাজায় ত্রাণ বিতরণের কী ব্যবস্থা হবে। এছাড়াও ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রদানের প্রসঙ্গটিও সম্ভাব্য চুক্তিতে রয়েছে।

ইসাত এল রেশিক বলেন, "ইসরায়েল ও হামাস, উভয় পক্ষই নারী ও শিশুদের মুক্তি দেবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য কাতারের পক্ষ থেকে জানানো হবে, যারা কি-না সম্ভাব্য চুক্তিটিতে মধ্যস্থতা করছে।"

গত ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলার সময় ২৪০ জনকে জিম্মি করা হয়। এছাড়াও তখন ১২০০ জনের মতো মানুষ নিহতও হয়। 

তারই পাল্টা প্রতিক্রিয়ায় গাজায় ক্রমাগত বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৫,৬০০ জন শিশু, ৩,৫৫০ জন নারী।

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক গতকাল (সোমবার) কাতারে হামাস প্রধানের সাথে বৈঠক করেছে। সেখানে আলোচনায় সংঘাতের ফলে সৃষ্ট 'মানবিক সংকট' নিয়ে আলোচনা করা হয়। একইসাথে তিনি কাতারি কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন।

তবে আইসিআরসি'র পক্ষ থেকে বলা হয়, জিম্মিদের মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে, সংস্থাটি তার সাথে যুক্ত নয়। তবে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে এটি ভবিষ্যতে যে কোনও পক্ষের মুক্তির উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।"

গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। গত সপ্তাহে রয়টার্সের রিপোর্টে বলা হয়, কাতারের মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জন জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করছে। এরই ধারাবাহিকতায় গাজার বেসামরিক নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টিও উঠে আসে।  

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজোগ গত রবিবার বলেন,"আসন্ন দিনগুলোতে চুক্তিটি বাস্তবায়নের একটি আশা রয়েছে"। আর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, "চুক্তিটি বাস্তবায়নে যে বাঁধাগুলো রয়েছে, সেগুলি খুবই গৌণ।"

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা গতকাল (সোমবার) বলেন," এমন পরিস্থিতি আগেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে এই ধরনের সংবেদনশীল আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে। সবকিছু একমত না হওয়া পর্যন্ত ধরে নিতে হবে যে, কিছুতেই একমত হওয়া যায়নি।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজা উপত্যকা / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]