Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬

আন্তর্জাতিক

বিবিসি
24 May, 2024, 11:20 am
Last modified: 24 May, 2024, 11:23 am

Related News

  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬

ঘটনাস্থলে থাকা বিবিসি রেডিও অক্সফোর্ডের রিপোর্টার ফিল মার্সার-কেলি বলেছেন, “শত শত মানুষ ভবনের বাইরে ছিল। পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিল।”
বিবিসি
24 May, 2024, 11:20 am
Last modified: 24 May, 2024, 11:23 am
ছবি: বিবিসি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। এতে একটি অফিস ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পরলে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অক্সফোর্ড অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপটি ওয়েলিংটন স্কয়ারে বিশ্ববিদ্যালয়ের একটি অফিসের সামনে অবস্থান করছিল। মূলত তাদের দাবি ছিল ইসরায়েল-গাজা সংঘাত সম্পর্কিত নীতি নিয়ে আলোচনা করা।

এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবস্থানকারীদের ওপর 'হুমকি প্রদান ও সহিংস কর্মকাণ্ডের' অভিযোগ তোলেন। তারই ধারাবাহিকতায় ১৬ জনকে উত্তেজিতভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা বিবিসি রেডিও অক্সফোর্ডের রিপোর্টার ফিল মার্সার-কেলি বলেছেন, "শত শত মানুষ ভবনের বাইরে ছিল। পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিল।"

ছবি: বিবিসি

রিপোর্টার মার্সার-কেলি জানান, একটি 'বড়সড় আন্দোলন' হয়েছে। কারণ বিক্ষোভকারীদের লিটল ক্ল্যারেন্ডন স্ট্রিটে পুলিশি ভ্যানগুলিকে ছেড়ে যেতে বাধ্য করেছিল।

বিক্ষোভকারীরা ভবনের অভ্যন্তরে একটি প্রাইভেট অফিসে প্রবেশ করেছিল। তখন তারা নিজেদের দাবির তালিকার সাথে জানালার বাইরে একটি ফিলিস্তিনি পতাকা ঝুলিয়ে দিয়েছিল।

বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলে, "প্রতিবাদকারীদের পক্ষ থেকে গ্রেফতারকৃত ব্যক্তিদের অপসারণে বাধা দিতে চেয়েছিল। অন্যদিকে পুলিশ এখনও শহরজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ তদারকি করছে।"

এদিকে অক্সফোর্ড অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপের একজন মুখপাত্র বলেন, "প্রশাসনের দুই সপ্তাহের নীরবতার পর আজ অক্সফোর্ডের শিক্ষার্থীরা আলোচনার দাবিতে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।"

ছবি: বিবিসি

ঐ মুখপাত্র আরও বলেন, "প্রশাসন শিক্ষার্থীদের সাথে কথোপকথনের পরিবর্তে ভাইস চ্যান্সেলর বিল্ডিংটি খালি করা, লকডাউন জারি রাখা ও পুলিশকে গ্রেপ্তারের জন্য ডেকে আনাকে বেছে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে আলোচনার জন্য সাক্ষাতের দাবি করছি।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ভবনটির সাময়িকভাবে নিয়ন্ত্রণ নেওয়ায় স্টাফদের মধ্যে 'ব্যাপক উদ্বেগের' সৃষ্টি হয়েছিল। বিবৃতিতে প্রশাসনের অভিযোগ, "সংগঠনটির দাবির বিপরীতে এটি 'শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি' ছিল না। বরং উত্তেজনা বাড়াতে এটি একটি পরিকল্পিত সহিংস পদক্ষেপ।"

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বেশিরভাগই বেসামরিক। অর্ধেকের বেশি নারী ও শিশু।

যদিও ইসরায়েল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একইসাথে ৭ অক্টোবরে হামাসের হামলার প্রতিক্রিয়া হিসেবে নিজেদের হামলাকে অভিহিত করছেন।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]