Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গাজায় আবারও যুদ্ধবিরতির তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক

আল জাজিরা
07 November, 2023, 11:05 am
Last modified: 07 November, 2023, 11:13 am

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

গাজায় আবারও যুদ্ধবিরতির তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১০ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, গাজার ভূমি যেন ‘শিশুদের কবরস্থানে’ পরিণত হয়ে গেছে। 
আল জাজিরা
07 November, 2023, 11:05 am
Last modified: 07 November, 2023, 11:13 am
ছবি: মোহাম্মদ আবেদ/এএফপি

গাজা উপত্যকায় টানা এক মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় আবারও যুদ্ধবিরতির তাগিত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল সোমবার (৬ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, গাজার ভূমি যেন 'শিশুদের কবরস্থানে' পরিণত হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ৪,১০০ এর বেশি শিশু ও ২,৬৪১ জন নারী। আহত হয়েছেন অন্তত ২৫,০০০। 

এছাড়া, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত জাতিসংঘের অন্তত ৮৮ জন কর্মী নিহত হয়েছেন। কোনো একক সংঘাতে জাতিসংঘকর্মীদের নিহতের সংখ্যা এটাই সর্বোচ্চ। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এরমধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ৩১ জন। 

একই সঙ্গে উপত্যকাটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বিদ্যুৎ, পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম মানবিক সংকটে রয়েছে গাজার বাসিন্দারা। প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ত্রাণসহায়তা পাচ্ছেন তারা।      

গুতেরেস বলেন, "উপত্যকাজুড়ে প্রতিদিন শতাধিক ছেলে-মেয়ে হতাহত হচ্ছে। গত তিন দশকে হওয়া বিভিন্ন সংঘাতে যত না সাংবাদিক নিহত  হয়েছে, তার চেয়ে বেশি নিহত হয়েছে এই ইসরায়েল-গাজা সংঘাতে। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে জাতিসংঘের আরো বহু কর্মীর।"

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে গুতেরেস সাংবাদিকদের জানান, বিপর্যয়কর এই পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে অতি জরুরি করে তুলেছে।

গুতেরেস বলেন, "ইসরায়েলিরা গাজার হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গীর্জা ও জাতিসংঘের আশ্রয়কেন্দ্রসহ অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় কেউই নিরাপদ নয়।"

গুতেরেস গাজার বেসামরিক নাগরিকদের 'ঢাল' হিসেবে ব্যবহার এবং 'ইসরায়েলের দিকে নির্বিচার রকেট হামলা' অব্যাহত রাখায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১,৪০০ জনেরও বেশি নিহত হয়।  জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজার দুই লাখেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩২ হাজারেরও বেশি ভবন। উপত্যকার ৩৫টি হাসপাতালের মধ্যে পুরোপুরি চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে ১৬টি হাসপাতালে।  

গুতেরেস বলেন, "এ সংঘাতে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। মানবিক সংকটের চেয়ে গাজায় ভয়ানক দুঃস্বপ্নই বেশি। এটি মানবতার সংকট।"

গাজায় আরো ত্রাণ সহায়তার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন গুতেরেস। তিনি বলেন, গাজার মানুষের 'সমুদ্র পরিমাণ প্রয়োজনের' সামনে এই ত্রাণ সহায়তা খুবই সামান্য। কেবল মিশরের সঙ্গে রাফা সীমান্ত এই শূন্যতা পূরণে যথেষ্ট নয়। 

গুতেরেসের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আল জাজিরার  ‍কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেন, যদিও জাতিসংঘ মহাসচিব নির্দিষ্টভাবে কোনো সীমান্তের কথা উল্লেখ করেননি, তবে সম্ভবত তিনি ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজার অন্যান্য সীমান্ত যেমন– কেরেম শালম ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য খুুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এর আগে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজার পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় জাতিসংঘের কয়েকটি সংস্থা মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানায়। গত মাসের শেষের দিকে মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবও পাস হয়। কিন্তু এসবের কোনোটিতেই কান নেই ইসরায়েলের।
 

Related Topics

টপ নিউজ

গাজা / হামাস-ইসরায়েল যুদ্ধ / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]