Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাইডেনের তহবিল সংগ্রহের বক্তৃতার মাঝখানে গাজায় ‘যুদ্ধবিরতি’র দাবি এক ধর্মীয় নেতার

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
02 November, 2023, 01:10 pm
Last modified: 02 November, 2023, 01:11 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

বাইডেনের তহবিল সংগ্রহের বক্তৃতার মাঝখানে গাজায় ‘যুদ্ধবিরতি’র দাবি এক ধর্মীয় নেতার

অন্যদিকে ক্যাম্পেইনে থাকা অন্যরা স্লোগান দিতে থাকে যে, "আরও চার বছরের জন্য বাইডেনকে (প্রেসিডেন্ট হিসেবে) চাই।"
ওয়াশিংটন পোস্ট
02 November, 2023, 01:10 pm
Last modified: 02 November, 2023, 01:11 pm
তহবিল সংগ্রহের ক্যাম্পেইনে যোগ দিতে যাচ্ছেন বাইডেন; ছবি: ওয়াশিংটন পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তহবিল সংগ্রহের একটি ক্যাম্পেইনে বক্তৃতার মাঝখানে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইহুদি এক ধর্মীয় নেতা(রাবায়)। গতকাল (বুধবার) প্রায় ২০০ সমর্থকের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে।

জেসিকা রোজেনবার্গ নামের ঐ ইহুদি ধর্মীয় নেতা ক্যাম্পেইনে অনেকটা চিৎকার করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এমনকি এই ঘটনার ফলে ক্যাম্পেইনের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

ইহুদি ধর্মীয় নেতা জেসিকা বলেন, "একজন রাবায় হিসেবে আমি আপনাকে এখনই যুদ্ধবিরতির আহ্বান জানাই।"

জবাবে বাইডেন নিজেও চলমান সংঘাতটির কিছু সময় বিরতিকে সমর্থন করেন। তিনি বলেন, "বিরতির মানে হচ্ছে বন্দীদের মুক্ত করার জন্য সময় দেওয়া"। কিছুদিন আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও এমন কথা বলা হয়েছিল। 

এক্ষেত্রে উল্লেখ্য যে, এই বিরতি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির তুলনায় কম সময়ব্যাপী হয়ে থাকে৷ তবে সেখানেও মানবিক উদ্বেগগুলিকে মোকাবেলা করার প্রচেষ্টা থাকে।

এদিকে বহু প্রতীক্ষার পর কিছুদিন আগে রাফাহ ক্রসিং দিয়ে ত্রানবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। যদিও সেখানে ত্রানের পরিমান ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ সম্পর্কে বাইডেন বলেন, "আমিই সেই লোক যে সিসির সাথে কথা বলে তাকে রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি করিয়েছিলাম।"

এক পর্যায়ে জেসিকা 'এখনই যুদ্ধবিরতি চাই' বলে স্লোগান দিতে থাকে এবং তখন  নিরাপত্তা রক্ষীরা তাকে সভাস্থল থেকে বের করে দেয়। অন্যদিকে ক্যাম্পেইনে থাকা অন্যরা স্লোগান দিতে থাকেন যে, "আরও চার বছরের জন্য বাইডেনকে (প্রেসিডেন্ট হিসেবে) চাই।"

জেসিকা একাই নয়, বরং ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্বজুড়েই গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল ও বিক্ষোভ হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রেও এই দাবিতে বিক্ষোভ-মিছিল হয়েছে।

রোজেনবার্গ মূলত জিউইশ ভয়েস ফর পিসের হয়ে কাজ করেন। সেখানে এক নিউজ রিলিজের মাধ্যমে বলা হয়, "আমরা গাজায় বন্দী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার জন্য প্রেসিডেন্টের কাছে আহ্বান জানাই। আর আমরা যখন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের নামে এবং আমাদের ট্যাক্স দিয়ে এই যুদ্ধ আমরা চাই না।"

এদিকে ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি 'প্যালটেল' গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্যালটেল গাজার সর্ববৃহৎ টেলিযোগাযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়াও উপত্যকাটিতে খাদ্য, পানি ও বিদ্যুতের অভাবের ফলে তীব্র মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৮,৩০০-এর ওপর মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩ হাজার ৪৫৭ জনই শিশু।

এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, 'এখন যুদ্ধের সময়'। তার মতে, যুদ্ধবিরতি করলে তা থেকে 'শুধু হামাসই লাভবান হবে'। 
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজায় হামলা / যুদ্ধবিরতি / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]