Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 October, 2023, 03:05 pm
Last modified: 23 October, 2023, 03:03 pm

Related News

  • কুয়েত, বাহরাইনে ইরানের হামলা; জবাবে কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের
  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

এদিকে গতকাল (রবিবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীকে (ইসরায়েল) সতর্ক করে দিচ্ছি যে, তারা গাজায় অবিলম্বে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে যে কোনো মুহূর্তে যেকোনো কিছু সম্ভব। আর এতে করে এই অঞ্চলের পরিস্থিতি 'নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে'।"
টিবিএস ডেস্ক
23 October, 2023, 03:05 pm
Last modified: 23 October, 2023, 03:03 pm

ইসরায়েল অবিলম্বে সামরিক হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 'নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে'; ঠিক এমন শঙ্কাই প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়া। এবার দেশটির এমন কঠোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেহরানকে মধ্যপ্রাচ্য সংঘাতে ইন্ধন জোগানোর বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, "আমরা শঙ্কা প্রকাশ করছি যে, ইরান ইন্ধন দিয়ে আমাদের লোকদের বিরুদ্ধে আক্রমণের সম্ভাবনা বাড়িতে তুলতে পারে। আমাদের ধারণা, এমনটা হওয়ার বেশ জোরালো সম্ভাবনা রয়েছে।"  

এদিকে গতকাল (রবিবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীকে (ইসরায়েল) সতর্ক করে দিচ্ছি যে, তারা গাজায় অবিলম্বে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে যে কোনো মুহূর্তে যেকোনো কিছু সম্ভব। আর এতে করে এই অঞ্চলের পরিস্থিতি 'নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে'।"

সম্প্রতি ইসরায়েলের সাথে দক্ষিণ লেবানন সীমান্তে ইরানের মদদপুষ্ট মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর সাথেও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনকি আজ (সোমবার) ঐ সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী বহু ইসরায়েলি বাসিন্দাকে বাড়িঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এমতাবস্থায় বেশ কয়েকদিন ধরেই ইরানের পক্ষ থেকে চলমান পরিস্থিতিতে লেবানন সীমান্তে ইসরায়েলের যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খুলতে পারে বলে সতর্ক করা হচ্ছিল। এবার সেই আশঙ্কা যেন অনেকটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার অঞ্চলটিতে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। আর লোহিত সাগরে একটি মার্কিন সামরিক যান ইয়েমেন থেকে ইরান-সমর্থিত গোষ্ঠী হুথিদের নিক্ষেপকৃত ক্ষেপণাস্ত্রকে আটকে দিতে সক্ষম হয়েছে। এছাড়াও ইরাকে থাকা মার্কিন বাহিনীর একটি ঘাঁটিও ইরান-সমর্থিত গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে।

গত ৭ অক্টোবরের হামাসের হামলার পেছনে ইরানকে দায়ী করেছে ইসরায়েল। এই হামলায় প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর গাজায় ক্রমাগত বিমান হামলা করছে তেল আবিব। এতে করে এখন পর্যন্ত চার হাজারেরও বেশি গাজাবাসী নিহত হয়েছে।

ইরান মনে করে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে যুদ্ধ শুরু করেছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখলে এর ফল খারাপ হবে বলেও দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আমিরআব্দুল্লাহিয়ান বলেন, "গাজায় আমরা যা দেখছি, সেটি ভুয়া ইসরায়েলি শাসকদের শুরু করা প্রক্সি যুদ্ধ, যারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে।" এ যুদ্ধ নিপীড়িত ফিলিস্তিনি জাতি ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।

আমিরআব্দুল্লাহিয়ান আরও বলেন, "যুদ্ধের মধ্যে বাইডেনের ইসরায়েল সফর এবং হাসপাতাল, মসজিদ, গির্জা ও বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণে ইসরায়েলকে সহায়তা দেওয়ার ব্যাপারটা অত্যন্ত 'তিক্ত ও দুর্ভাগ্যজনক'।"
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস / গাজা / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • কুয়েত, বাহরাইনে ইরানের হামলা; জবাবে কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের
  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]