নিখোঁজ ইসরায়েলিদের লাশ 'গাজা থেকে উদ্ধার’: ইসরায়েলি গণমাধ্যম
ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা গেছে, এক সপ্তাহ আগে ইসরায়েলে হামাসের হামলার সময় যাদেরকে আটক করা হয়েছিল, গাজায় স্থল অভিযানের সময় তাদের মধ্যে কয়েকজনের মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির।
তবে 'উদ্ধারকৃত' মৃতদেহের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
হারেৎজ ও জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সেসব মৃতদেহ ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে এনেছে।
সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়, নিখোঁজ ইসরায়েলিদের ব্যবহার্য কিছু জিনিসও খুঁজে পেয়েছে তারা।
এদিকে জেরুজালেম পোস্ট বলেছে, ইসরায়েলের পদাতিক ও সাঁজোয়া ইউনিটগুলো এ অভিযানে অংশ নেয়।
১২০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছে হামাস: ইসরায়েল সেনাবাহিনী
জিম্মিদের বর্তমানে পরিস্থিতি সম্পর্কে এক্স (টুইটার)-এ একটি আপডেট দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।
এক্স পোস্টে তারা জানায়, "আইডিএফ নিশ্চিত করেছে, এখন পর্যন্ত হামাস গাজায় ১২০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে বন্দী করে রেখেছে," হয়েছে।"
শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১,৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৭,৬৯৬ জন আহত হয়েছে।
ইসরায়েলে নিহতের সংখ্যা ১,৩০০ এবং আহত ২,৮০০।
