Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
তরুণরা টিকটকে কাটায় দিনে দুই ঘণ্টার মতো, ফেসবুকে প্রায় তাকায়ই না: গবেষণা

আন্তর্জাতিক

ইনসাইডার
30 September, 2023, 10:50 am
Last modified: 30 September, 2023, 11:56 am

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর

তরুণরা টিকটকে কাটায় দিনে দুই ঘণ্টার মতো, ফেসবুকে প্রায় তাকায়ই না: গবেষণা

গবেষণা মতে, তরুণরা মূলত এক্স (সাবেক টুইটার) এর মতো টেক্সটভিত্তিক অ্যাপের চেয়ে টিকটকের মতো অ্যাপ ব্যবহার করতে পছন্দ করে। কারণ এসব অ্যাপে তারা কেবল স্ক্রল করে যায়, বাকি কাজ অ্যালগরিদম করে।
ইনসাইডার
30 September, 2023, 10:50 am
Last modified: 30 September, 2023, 11:56 am
প্রতীকী ছবি

তরুণ মোবাইল ব্যবহারকারীদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, তারা প্রতিদিন গড়ে প্রায় ১ ঘণ্টা ৫২ মিনিট টিকটক দেখে কাটায়। ফেসবুকে সময় কাটায় গড়ে এক মিনিট, স্নেপচ্যাটে ১০ মিনিট এবং ইন্সটাগ্রামে কাটায় ১৬ মিনিট। 

গবেষণায় আরো দেখা গেছে, কেবল একটি অ্যাপই টিকটকে কাছাকাছি সময় ব্যবহার করা হয়, সেটি হলো ইউটিউব (৪০ মিনিট)।  

১১-১৭ বছর বয়সীদের নিয়ে এই গবেষণাটি সম্পন্ন করেছে কমন সেন্স মিডিয়া। ইউনিভার্সিটি অব মিশিগানের সিএস মট চিলড্রেন হসপিটাল এই গবেষণার অনুমোদন দিয়েছে । 

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ-তরুণীদের মোবাইলে নোটিফিকেশনের একধরনের 'বন্যা' দেখা যায়। গড়ে একজনের কাছে প্রতিদিন প্রায় ২৩৭টি নোটিফিকেশন আসে। দিনে ৫,০০০ নোটিফিকেশন এসেছে এমন একজনকেও পাওয়া গেছে। 

অলাভজনক সংগঠন কমন সেন্স মিডিয়া সাধারণত গণমাধ্যম অধ্যয়ন এবং শিশু নিরাপত্তা নিয়ে কাজ করে। তরুণরা কীভাবে স্মার্টফোন ব্যবহার করে, এটা ছিল তাদের সর্বশেষ প্রকাশিত গবেষণার বিষয়বস্তু। 

মোট ২০৩ স্মার্টফোন ব্যবহারকারীর তথ্য নিয়ে এই গবেষণা করা হয়েছে। তাদের ডিভাইস ও ব্যবহার করা অ্যাপের তথ্য গবেষণায় ব্যবহারের জন্য অনুমতি নেওয়া হয়েছিল। কয়েকজনের ক্ষেত্রে দেখা গেছে দিনে ১৬ ঘণ্টাও তারা মোবাইল ও কম্পিউটারের স্ক্রিনের সামনে ছিল। 

উল্লেখ্য, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ অ্যাপল তাদের ব্যবহারকারীদের এসব তথ্য শেয়ার করে না। 

গবেষণায় দেখা গেছে, তরুণ-তুরণীরা বেশিরভাগ সময় সামাজিক মাধ্যমেই কাটায়। নমুনাদের মধ্যে অর্থেকই দিনে গড়ে ১৫৩ মিনিটের (আড়াই ঘণ্টা) বেশি সময় সামাজিক মাধ্যেমে কাটায়। টিকটক, ইউটিউবের পর গেমিং-এর মাধ্যমেও অনেক তরুণ সময় কাটায়। 

কমন সেন্স মিডিয়ার এই গবেষণা মতে, তরুণরা মূলত এক্স (সাবেক টুইটার) এর মতো টেক্সটভিত্তিক অ্যাপের চেয়ে টিকটকের মতো অ্যাপ ব্যবহার করতে পছন্দ করে। কারণ এসব অ্যাপে তারা কেবল স্ক্রল করে যায়, বাকি কাজ অ্যালগরিদম করে। (এক্স ব্যবহারের সময়কাল গবেষণায় যাচাই করা হয়নি।)

গবেষণায় দেখা গেছে, তরুণরা গড়ে চার ঘণ্টা মোবাইল ব্যবহার করে। তাদের মধ্যে ৯ শতাংশ শিশু ১০ ঘণ্টারবেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। 

তবে সবাই চোখের প্রশান্তির জন্য ব্যবহার করে যায় এমন নয়। অনেকে ভিডিও, গান বা পডকাস্ট ছেড়ে অন্যান্য কাজ করে। 

প্রাপ্ত বয়স্কদের ৫৯ শতাংশের ফোন রাত ১২টা থেকে ভোট ৫টা পর্যন্তও চালু থাকে। ঘুমানোর জন্য তারা প্রাকৃতিক শব্দ চালায় অথবা টিকটকে সময় কাটায়।  

Related Topics

টপ নিউজ

সামাজিক মাধ্যম / ফেসবুক / টুইটার / টিকটক / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]