Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
জাপানে অফিস খুলছে ন্যাটো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 May, 2023, 09:50 pm
Last modified: 03 May, 2023, 09:57 pm

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা

জাপানে অফিস খুলছে ন্যাটো

এই অফিসের মাধ্যমে জাপান ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করতে পারবে ন্যাটো। খবর দ্য গার্ডিয়ান-এর।
টিবিএস ডেস্ক
03 May, 2023, 09:50 pm
Last modified: 03 May, 2023, 09:57 pm
জুন মাসে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: ইয়োনহাপ/ইপিএ

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ অংশীদার অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সাথে সহযোগিতা জোরদার করতে জাপানে একটি লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো। খবর দ্য গার্ডিয়ান-এর।

আজ বুধবার (৩ মে) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ন্যাটো ও জাপান পারস্পরিক সহযোগিতা উন্নয়নের পরিকল্পনা করছে। এর আওতায় সাইবার হুমকি, মিথ্যা প্রচারণা মোকাবিলাসহ উদীয়মান এবং হুমকি সৃষ্টিকারী প্রযুক্তিকে মোকাবিলা করা হবে।

আগামী বছরেই জাপানের রাজধানী টোকিওতে খুলতে পারে ন্যাটোর লিয়াজোঁ অফিস, যা হবে এশিয়ায় প্রতিরক্ষা জোটটির এ ধরনের প্রথম দপ্তর স্থাপনের ঘটনা। এই অফিসের মাধ্যমে জাপান ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করতে পারবে ন্যাটো।

নিক্কেই এশিয়া জানায়, জাপান ও ন্যাটোর কর্মকর্তারা এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পরিকল্পনার বিষয়ে চীন তীব্র নিন্দা জানাতে পারে। এর আগে চীনা সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক জোট সম্প্রসারণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে দ্য গার্ডিয়ান-এর পক্ষ থেকে ন্যাটোর সঙ্গে যোগাযোগ করা হয়। ন্যাটোর মুখপাত্র ওনা লুঙ্গেস্কু চলমান ঘটনাবলির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

তবে তিনি বলেন, লিয়াজোঁ ব্যবস্থা যাতে 'ন্যাটো এবং তার অংশীদারদের চাহিদা পূরণ করতে পারে, তা নিশ্চিত করতে নিয়মিত এর মূল্যায়ন করা হয়'।

'যেমনটা ফেব্রুয়ারি মাসে টোকিওতে সেক্রেটারি জেনারেল বলেছেন, ন্যাটোর অংশীদারদের মধ্যে জাপানের চেয়ে নিবিড় ও সক্ষম আর কেউ নেই।'

তিনি বলেন: 'আমরা একই মূল্যবোধ, আগ্রহ ও উদ্বেগ শেয়ার করি। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে সমর্থন করা এবং কর্তৃত্ববাদী সরকারগুলোর সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর সমাধান করা। এছাড়া আমাদের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে।'

গত বছর প্রকাশিত ন্যাটোর 'কৌশলগত ধারণা'য় বলা হয়, যদিও 'ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য প্রধানতম ও প্রত্যক্ষ হুমকি এখনো রাশিয়াই', তবে চীন ইউরো-আটলান্টিক নিরাপত্তায় 'সিস্টেমিক চ্যালেঞ্জ' তৈরি করেছে।

ন্যাটোর অভিযোগ, চীন 'বিদ্বেষপূর্ণ হাইব্রিড ও সাইবার অপারেশন পরিচালনা করেছে' এবং 'নিজের কৌশল, উদ্দেশ্য ও সামরিক গঠন সম্পর্কে সবাইকে অন্ধকারে রেখেছে'।

জবাবে চীন 'আদর্শগত ভেদ তৈরির মাধ্যমে একে অপরকে মুখোমুখি দাঁড় করানোর উসকানি' না দেওয়ার জন্য ন্যাটোকে আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গত বছর মাদ্রিদে ন্যাটো সামিটে অংশ নেন। এশিয়া প্যাসিফিক পার্টনার্স (এপি৪) জোট — অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডলের নেতারা পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন।

আগামী জুলাইয়ে লিথুয়ানিয়ায় পরবর্তী ন্যাটো সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন আলবানিজ।

জাপানে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত পিটার টাকসো-জেনসেন নিক্কেই এশিয়াকে বলেন, ট্রান্স-ইউরোপীয় নিরাপত্তায় চীনের প্রভাব নিয়ে সৃষ্ট উদ্বেগের অর্থ হলো 'ন্যাটোর জন্য এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ'।

তিনি বলেন, প্রস্তাবিত নতুন এ ন্যাটো লিয়াজোঁ অফিস হবে 'জাপান ও ন্যাটোর মধ্যে সম্পর্ক দৃঢ়করণে একটি স্পষ্ট ও প্রকৃত পথ'।

Related Topics

টপ নিউজ

ন্যাটো / জাপান / এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল / লিয়াজোঁ অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]