Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাল জাপান

আন্তর্জাতিক

রয়টার্স
06 November, 2024, 07:45 pm
Last modified: 10 November, 2024, 05:16 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাল জাপান

কিয়োতো বিশ্ববিদ্যালয় এবং আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রির (১৯১১.টি) তৈরি ‘লিগনোস্যাট’ নামের স্যাটেলাইটটি স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। পরবর্তীতে এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উচ্চতায় কক্ষপথে ছেড়ে দেওয়া হবে।
রয়টার্স
06 November, 2024, 07:45 pm
Last modified: 10 November, 2024, 05:16 pm
জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে লিগনোস্যাটের মডেল। ফাইল ছবি: রয়টার্স/আইরিন ওয়াং

বিশ্বে প্রথমবারের মতো কাঠের প্যানেলওয়ালা একটি স্যাটেলাইট [উপগ্রহ] মহাকাশে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) জাপানের গবেষকদের তৈরি এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

চাঁদ এবং মঙ্গল গ্রহ অভিযানে কাঠ ব্যবহারের উপযোগিতা পরীক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে এটি পাঠানো হয়েছে।

কিয়োতো বিশ্ববিদ্যালয় এবং আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রির (১৯১১.টি) তৈরি 'লিগনোস্যাট' নামের স্যাটেলাইটটি স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। 

পরবর্তীতে এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উচ্চতায় কক্ষপথে ছেড়ে দেওয়া হবে।

স্যাটেলাইটটির নাম 'লিগনোস্যাট', যা লাতিন ভাষায় কাঠের জন্য ব্যবহৃত শব্দ। ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানে ধাতুর বদলে নবায়নযোগ্য উপাদানগুলো ব্যবহার সম্ভব কি না- তা অনুসন্ধানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্পেস শাটলে চড়ে কিয়োতো বিশ্ববিদ্যালয়ে মানুষের মহাকাশ কার্যক্রম নিয়ে গবেষণা করা নভোচারী তাকাও দোই বলেন, 'কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারব, মহাকাশে চিরকাল বসবাস করতে পারব এবং অন্যান্য কাজও করতে পারব।'

চাঁদ এবং মঙ্গল গ্রহে গাছ লাগানো এবং কাঠের বাড়ি তৈরির ৫০ বছরের পরিকল্পনা নিয়ে; দোইয়ের দল সিদ্ধান্ত নিয়েছিল, কাঠকে মহাকাশ-গ্রেড উপকরণ প্রমাণ করতে তারা একটি নাসা-সার্টিফাইড কাঠের স্যাটেলাইট তৈরি করবে।

কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজি মুরাতা বলেন, '১৯০০ সালের শুরুর দিকে উড়োজাহাজগুলো কাঠের তৈরি হতো। তাই একটি কাঠের স্যাটেলাইটও সম্ভব।'

মুরাতা আরও বলেন, 'পৃথিবীর তুলনায় মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে পানি বা অক্সিজেনের মতোএমন কোনো উপাদান নেই, যা কাঠকে নষ্ট বা দগ্ধ করতে পারে।'

গবেষকরা বলছেন, বাতিল হওয়ার পর কাঠের স্যাটেলাইট পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে সহায়তা করবে।

দোই বলেছেন, মহাকাশে ধ্বংস হওয়া এড়াতে, বাতিল উপগ্রহগুলোকে অবশ্যই বায়ুমণ্ডলে পুনরায় ফিরিয়ে আনা হয়। প্রচলিত ধাতুর তৈরি উপগ্রহগুলো পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম অক্সাইড কণা তৈরি করে। তবে সেই তুলনায় কাঠের উপগ্রহগুলো ধ্বংসের সময় কম দূষণ হবে।

তিনি বলেন, 'ভবিষ্যতে ধাতুর তৈরি উপগ্রহ নিষিদ্ধ হতে পারে।'

তিনি আরও বলেন, আমরা যদি সফলভাবে আমাদের তৈরি প্রথম কাঠের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারি, তবে আমরা এটি ইলন মাস্কের স্পেসএক্সের সাহায্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে চাই।

কাঠের নামে তৈরি স্যাটেলাইট

'হোনোকি' নামের জাপানের এক ধরনের ম্যাগনোলিয়া গাছ তরবারির খাপ তৈরিতে ব্যবহৃত হয়।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১০ মাস পরীক্ষার পরে গবেষকরা দেখেছেন, মহাকাশযানের জন্য সবচেয়ে উপযুক্ত এই কাঠ।

স্ক্রু বা গাম ছাড়া ঐতিহ্যবাহী জাপানি কারুশিল্প কৌশল ব্যবহার করে হোনোকি দিয়ে 'লিগনোস্যাট' নির্মাণ করা হয়েছে। উৎক্ষেপণের পর লিগনোস্যাট ছয় মাস কক্ষপথে থাকবে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

জাপান / কাঠের স্যাটেলাইট / মহাকাশ / লিগনোস্যাট / স্পেসএক্স / ইলন মাস্ক / আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]