Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
‘ঝুঁকিগ্রস্ত’ দক্ষিণ এশিয়ার শহরাঞ্চলের খরতাপ মোকাবিলায় প্রস্তুতি যৎসামান্য : বিশ্বব্যাংক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 April, 2023, 05:15 pm
Last modified: 30 April, 2023, 07:38 pm

Related News

  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন
  • খাদ্যনিরাপত্তা ও জীবিকার সুরক্ষায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

‘ঝুঁকিগ্রস্ত’ দক্ষিণ এশিয়ার শহরাঞ্চলের খরতাপ মোকাবিলায় প্রস্তুতি যৎসামান্য : বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ায় বিশ্বের মোট জনসংখ্যার একচতুর্থাংশ বসবাস করে। এখানে তীব্র তাপদাহ নতুন কিছু না হলেও– দ্রুত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন – দ. এশিয়ার অভিযোজন ক্ষমতাকে শেষ সীমায় ঠেলে দিচ্ছে। আর তার পরিণতিও হচ্ছে মারাত্মক। খবর দ্য ডনের।
টিবিএস ডেস্ক
30 April, 2023, 05:15 pm
Last modified: 30 April, 2023, 07:38 pm
ছবি: দ্য ডন

তীব্র গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া। দ্রুত নগরায়ন হলেও এ অঞ্চলের শহরগুলোর নেই দুর্বিষহ গরম মোকাবিলার উপযুক্ত ব্যবস্থা। অথচ, জলবায়ু পরিবর্তনের কারণে দিনে দিনে তীব্রতা বাড়ছে তাপদাহের, দেখা দিচ্ছেও ঘন ঘন। এতে নানান জটিলতাও বেড়েই চলেছে। খবর দ্য ডনের।

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে এসব কথা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বিশ্বের মোট জনসংখ্যার একচতুর্থাংশ বসবাস করে। এখানে তীব্র তাপদাহ নতুন কিছু না হলেও– দ্রুত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন – দ. এশিয়ার অভিযোজন ক্ষমতাকে শেষ সীমায় ঠেলে দিচ্ছে। আর তার পরিণতিও হচ্ছে মারাত্মক।  

দাবদাহের ভয়াল প্রভাব স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ২০১৫ সালে ভারত ও পাকিস্তানে তাপদাহ-জনিত ৩,৬০০ জনের মৃত্যু হয়।  আর আরো সম্প্রতি বা ২০২২ সালে রেকর্ডভাঙ্গা চরম তাপদাহে দুঃসহ অভিজ্ঞতা হয়েছে দেশদুটির নাগরিকদের। এসময় পাকিস্তানের কিছু অঞ্চলে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১ ডিগ্রী সেলসিয়াসে।

এবছর গ্রীষ্মের শুরুতেই মৃদু তাপপ্রবাহ দেখা দেয় রাজধানীসহ বাংলাদেশের কিছু অঞ্চলে। ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় জনজীবনে চরম দুর্ভোগ নামে, যা আরো বাড়িয়ে তুলেছিল ঘন ঘন লোডশেডিং।

এমন বাস্তবতায় 'আরবান হিট ইন সাউথ এশিয়া: ইন্টেগ্রেটিং পিপল অ্যান্ড প্লেসেস ইন অ্যাডাপটিং টু রিস্কিং টেম্পারেচার' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ ঘন বসতিতে বসবাস, শহরাঞ্চলে সবুজ ও জলাশয় অংশের কম জায়গা রাখার ফলে দক্ষিণ এশিয়ার বড় সংখ্যক জনগোষ্ঠীর জন্য তাপ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।  

নতুন প্রতিবেদনে উচ্চ ঘনবসতিপূর্ণ এবং সবুজ অংশ কম থাকা শহরাঞ্চলকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, খরতাপের প্রভাব প্রশমনের জন্য 'অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার' দরকার রয়েছে।

দক্ষিণ এশিয়ার নগরবাসী অধিকাংশ জনসংখ্যার শীতাতপ-নিয়ন্ত্রণ যন্ত্রের মতো যান্ত্রিকভাবে গরমে স্বস্তি পাবার আর্থিক সক্ষমতা নেই। এই বাস্তবতায়, শহরের পরিবেশ পরিকল্পনায় এসব দিকে নজর দেওয়া উচিত ছিল।

তাছাড়া, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও বিদ্যুতের উচ্চ দামের কারণেও দক্ষিণ এশিয়ার অনেক জনগোষ্ঠীর ক্ষেত্রে শীতাতপ যন্ত্র ব্যবহার আদৌ বাস্তবিক সমাধান নয়। গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাকে ছাড়িয়ে যায়। এতে অনেক এলাকায় দুঃসহ গরমের মধ্যে কয়েক ঘণ্টা ধরে থাকে না বিদ্যুৎ সরবরাহ। যেমন পাকিস্তানের কিছু এলাকায় দিনে গড়ে তিন থেকে চার ঘণ্টা ধরেও বিদ্যুৎ বিচ্ছিন্নতা ছিল বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তথ্যের সীমাবদ্ধতা

জলবায়ুগত অন্যান্য দুর্যোগের তুলনায়, শহুরে তাপ তুলনামূলকভাবে একটি অনুমানযোগ্য দুর্যোগ; তাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এ থেকে সুরক্ষা পাওয়াও সম্ভব। কিন্তু, শহরাঞ্চলের তাপ (আরবান হিট) দক্ষিণ এশীয় নগরগুলোয় ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে তুললেও এর ভয়াবহতা সম্পর্কে যথাযথ অনুমান করা যাচ্ছে না, সার্বিক চিত্র সম্পর্কে আছে তথ্যের অভাব।

এসব তথ্য জানিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শহরে উৎপন্ন তাপ সম্পর্কে দক্ষিণ এশিয়ার জ্ঞান সীমিত – স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য এবং এলাকাভেদে তাপমাত্রার তথ্য থাকে না - এমন ধরনের অধ্যয়ন পর্যন্ত।

ফলে শহরগুলোর এক এলাকার সাথে অন্য এলাকার তাপপার্থক্য সম্পর্কে এখানে সীমিত জনসচেতনতা রয়েছে।

অথচ, অব্যাহত নগরায়নের চাহিদার পাশাপাশি সম্পদের সীমাবদ্ধতার মতো বাধার চ্যালেঞ্জের মুখে রয়েছে এসব জনপদ।

এই বাস্তবতায়, তাপ ব্যবস্থাপনায় উন্নতি সাধনের সর্বোত্তম চর্চা সম্পর্কে এই অঞ্চলের বাইরের অন্যান্য স্থান থেকে শিক্ষাগ্রহণ করা যেতে পারে বলে প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়।

 

Related Topics

টপ নিউজ

তাপদাহ / শহুরে উষ্ণতা / দক্ষিণ এশিয়া / বিশ্বব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন
  • খাদ্যনিরাপত্তা ও জীবিকার সুরক্ষায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]