Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আগামী ১০ বছরের মধ্যে কোভিডের মতো মহামারি দেখা দেওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 April, 2023, 04:50 pm
Last modified: 14 April, 2023, 05:41 pm

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার

আগামী ১০ বছরের মধ্যে কোভিডের মতো মহামারি দেখা দেওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ

কোভিড-১৯ বিশ্ব থেকে পুরোপুরি দূর হয়নি আজো, তারমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরবর্তী মহামারির হুমকি মোকাবিলার দিকে মনোযোগ দিতে হচ্ছে। আর তার কারণও বোধগম্য। মাত্র গত দুই দশকেই সার্স, মার্স ও কোভিড-১৯ ব্যাধি সৃষ্টিকারী করোনাভাইরাসগুলোর আবির্ভাব ঘটেছে। তারসঙ্গে ২০০৯ সালের সোয়াইন ফ্লু মহামারিও উল্লেখযোগ্য।
টিবিএস ডেস্ক
14 April, 2023, 04:50 pm
Last modified: 14 April, 2023, 05:41 pm
১৩ আগস্ট, ২০২০; ব্রাজিলে করোনা আক্রান্ত রোগীকে দেওয়ার জন্য স্যালাইন প্যাকে সিরিঞ্জের মাধ্যমে ওষুধ পুশ করছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি: সিলভিও আভিলা/ এএফপি

প্রতিনিয়ত নিত্যনতুন ভাইরাসের আবির্ভাব ঘটছে, ফলে আগামী এক দশকের মধ্যেই কোভিড-১৯ এর মতোন বিশ্বমারি দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে ২৭.৫ শতাংশ। এই বাস্তবতায়, দ্রুততার সাথে টিকা আবিষ্কার ও প্রয়োগই ঠেকাতে পারে বিপুল প্রাণহানি। স্বাস্থ্য খাতের পূর্বাভাসমুলক তথ্য বিশ্লেষক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমন তথ্যই জানিয়েছে। খবর ব্লুমবার্গের

লন্ডনে সদর দপ্তর থাকা এয়ারফিনিটি লিমিটেড নামক ফার্মটির মতে, এই ঝুঁকির অন্যতম কারণ হলো জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি, বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অন্যান্য প্রাণীদেহ থেকে মানবদেহে বিস্তার লাভকারী রোগব্যাধি।

কিন্তু, যদি নতুন রোগ-বিস্তারকারী অণুজীব আবিষ্কারের ১০০ দিনের মধ্যেই – কার্যকর টিকা দেওয়া শুরু করা যায় – তাহলে প্রাণঘাতী মহামারির ঝুঁকি নেমে আসবে ৮.১ শতাংশে। ফার্মটির গবেষকরা পরিস্থিতির মডেলিং এর মাধ্যমে এ তথ্যও জানান।

সবচেয়ে বাজে পরিস্থিতির অনুমানও রয়েছে রোগবিস্তারের মডেলিং- এ। গবেষকরা জানান, বার্ড ফ্লু ধরনের কোনো ভাইরাস যদি অভিযোজনের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে দ্রুত ছড়িয়ে পড়া শুরু করে তাহলে এমন আশঙ্কা করা হচ্ছে। এতে শুধু যুক্তরাজ্যেই একদিনে ১৫ হাজার জনের মৃত্যু ঘটতে পারে।  

কোভিড-১৯ বিশ্ব থেকে পুরোপুরি দূর হয়নি আজো, তারমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরবর্তী মহামারির হুমকি মোকাবিলার দিকে মনোযোগ দিতে হচ্ছে। আর তার কারণও বোধগম্য। মাত্র গত দুই দশকেই সার্স, মার্স ও কোভিড-১৯ ব্যাধি সৃষ্টিকারী করোনাভাইরাসগুলোর আবির্ভাব ঘটেছে। তারসঙ্গে ২০০৯ সালের সোয়াইন ফ্লু মহামারিও উল্লেখযোগ্য।

বিশেষত, এইচ৫এন১ নামক বার্ড ফ্লু স্ট্রেইন- এর বিস্তার এরমধ্যেই উদ্বেগ তৈরি করেছে। এপর্যন্ত এতে অল্প সংখ্যক মানুষ আক্রান্ত হলেও, এটি একজনের দেহ থেকে অন্যজন্যের দেহে বিস্তার লাভ করেছে এমন লক্ষণ দেখা যায়নি। তারপরেও বিজ্ঞানীরা শঙ্কিত পাখিদের মধ্যে এই স্ট্রেইনের ব্যাপক বিস্তারের কারণে, স্তন্যপায়ী অন্যান্য প্রাণীর মধ্যেও এর সংক্রমণ বাড়ছে। বিজ্ঞানী ও বিশ্বের বিভিন্ন দেশের সরকারের আশঙ্কা, এই ভাইরাস খুব সম্ভবত এমনভাবে অভিযোজন করছে, যার ফলে খুব সহজে দ্রুত বংশবিস্তার করতে পারবে।  

অন্যদিকে, মার্স ও জিকার মতো উচ্চ ঝুঁকিসম্পন্ন ভাইরাসগুলোর জন্য কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসাও নেই। এয়ারফিনিটি জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থায়, সময় থাকতেই নতুন মহামারি সৃষ্টিকারী রোগজীবাণু শনাক্ত করা যাবে- এমন সম্ভাবনাও ক্ষীণ। তাই ভবিষ্যৎ মহামারি মোকাবিলার প্রস্তুতি গ্রহণের আশু প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্ব দিতে বলেছে।

Related Topics

টপ নিউজ

মহামারি / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]