Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
পাকিস্তানে রমজান মাসের খাদ্য সরবরাহ কেন্দ্রে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2023, 11:25 am
Last modified: 01 April, 2023, 11:28 am

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত

পাকিস্তানে রমজান মাসের খাদ্য সরবরাহ কেন্দ্রে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

পাকিস্তান সরকার রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর জন্য বিনামূল্যে আটা-ময়দা সরবরাহের উদ্যোগ নেয়, যাতে করে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রভাব কিছুটা লাঘব হয়। 
টিবিএস ডেস্ক
01 April, 2023, 11:25 am
Last modified: 01 April, 2023, 11:28 am
ছবি: এপি

রমজান মাস উপলক্ষে জনসাধারণের কাছে খাবার সরবরাহের জন্য পাকিস্তানের করাচির এক কেন্দ্রে পদদলিত হয়ে ১১ জন মারা গিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু বলে জানিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী কর্মীরা।

শুক্রবারের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেও বলেও জানান পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি। একটি কারখানাকে কেন্দ্র বানিয়ে খাবার সরবরাহ শুরু করার পর হঠাৎ করে শত শত মানুষ আতঙ্কিত হয়ে ধাক্কাধাক্কি শুরু করলে কয়েকজন পার্শ্ববর্তী ড্রেনে পড়ে যান। স্থানীয়রা জানিয়েছেন ঐ সময়ে ড্রেনের পাশে থাকা একটি দেয়ালও ভেঙে পড়ে, যেটি ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ৮ জন নারী এবং ৩ জন শিশু নিহত হয়েছেন। 

হাশমি জানিয়েছেন, খাবার সরবরাহের দায়িত্বে থাকা কারখানা মালিক তার পরিকল্পনা সম্পর্কে পুলিশকে কোনো কিছু জানাননি। পুলিশকে জানানো হলে সরবরাহ কেন্দ্রের শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ পাঠিয়ে এই দুঃখজনক ঘটনা এড়ানো যেত বলেও জানান তিনি। 

সিন্ধ রাজ্যের রাজধানী করাচিতে জন্ম নেওয়া পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

গত সপ্তাহে মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হওয়ার পর এটিই খাদ্য সরবরাহ কেন্দ্রে পদদলিত হয়ে মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা। সর্বশেষ এই ঘটনায় রমজান মাসে সরবরাহ কেন্দ্রে পদদলিত হয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে। 

স্থানীয় মোহাম্মাদ আরসালান জানান তিনি কারখানার পাশেই থাকেন এবং সকাল থেকেই লোকজন কারখানার পাশে ভিড় জমিয়েছে বিনামূল্যে খাবার পাওয়ার জন্য। তিনি জানেন না ঠিক কীভাবে এই ঘটনা শুরু হয়েছে, কিন্তু "তিনি কান্নার শব্দ শুনতে পান এবং এই পদদলনের ঘটনা জানতে পারেন।" 

রমজান মাসে খাবার সরবরাহ কেন্দ্রে যাতে অতিরিক্ত ভিড় না জমে সেজন্য কেন্দ্রে স্থানীয় পুলিশ মোতায়েনের আদেশের একদিন পরেই এ ঘটনা ঘটেছে। 

নগদ টাকাবিহীন পাকিস্তান তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। নিত্য প্রয়োজনীয় খাবারের দাম বেড়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে। 

গত সপ্তাহে পাকিস্তান সরকার রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর জন্য বিনামূল্যে আটা-ময়দা সরবরাহের উদ্যোগ নেয়, যাতে করে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রভাব কিছুটা লাঘব হয়। 

নিজেদের অর্থনীতি ঠিক রাখতে হিমশিম খাওয়া পাকিস্তান সরকার আইএমএফ-এর ঋণ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের এই ঋণ প্রস্তাব গত নভেম্বর মাস থেকে মুলতবি রেখেছে আইএমএফ। তারা ১.১ বিলিয়ন ডলার কিস্তি পাঠানোর জন্য পাকিস্তান সরকারকে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। এর মধ্যে রয়েছে করের হার বাড়ানো, ভর্তুকি বন্ধ করা এবং পাকিস্তানি রুপির বিনিময় হার উন্মুক্ত করে দেওয়া। 

গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং খাবার নিতে আসা নারীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। জনগণের সাথে ভালো ব্যবহার এবং ঘটনার পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করতে স্থানীয় সরকারকে নির্দেশ দেন শরীফ। 


সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / অর্থনৈতিক সংকট / মুদ্রাস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]