Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ডিমের মূল্যবৃদ্ধিতে ৭০০ শতাংশ মুনাফা মার্কিন কোম্পানির!    

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 March, 2023, 03:50 pm
Last modified: 30 March, 2023, 03:58 pm

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

ডিমের মূল্যবৃদ্ধিতে ৭০০ শতাংশ মুনাফা মার্কিন কোম্পানির!    

তবে কোম্পানিটির মোট ডিম বিক্রির পরিমাণ বেড়েছে মাত্র ১ শতাংশ।
টিবিএস ডেস্ক
30 March, 2023, 03:50 pm
Last modified: 30 March, 2023, 03:58 pm
প্রতীকি ছবি/সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিমের প্রায় ২০ শতাংশই সরবরাহ করে থাকে ক্যাল-মেইন ফুডস কোম্পানি। সাম্প্রতিক সময়ে ডিমের মূল্যবৃদ্ধির মাঝে কোম্পানিটি জানিয়েছে, গত তিন মাসে তাদের মুনাফা বেড়েছে ৭১৮ শতাংশ। খবর সিএনএনের।

গত বছর ক্যাল-মেইন ফুডস প্রতি ডজন ডিম গড়ে ১.৬১ ডলারে বিক্রি করেছিল। কিন্তু চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির হিসেব বলছে, কোম্পানিটি প্রতি ডজন ডিম গড়ে ৩.৩০ ডলারে বিক্রি করেছে; যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণেরও বেশি।

মুনাফা বৃদ্ধির হার এত বেশি হলেও কোম্পানিটির মোট ডিম বিক্রির পরিমাণ বেড়েছে মাত্র ১ শতাংশ। এতে চলতি বছর কোম্পানিটির মোট রাজস্বের পরিমাণ ১০৯ শতাংশ বেড়ে ৯৯৭.৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

অথচ তাদের রাজস্ব বৃদ্ধির এ হার মুনাফা বৃদ্ধির চেয়ে অনেক কম। কোম্পানিটির গতবছর রাজস্বের পরিমাণ ছিল ৩২৩ মিলিয়ন ডলার। এরও এক বছর আগে রাজস্বের পরিমাণ ছিল মাত্র ৩৯.৫ মিলিয়ন ডলার।

একইসাথে বিপুল পরিমাণ মুনাফার ছোঁয়া লেগেছে শেয়ার বাজারেও। (বুধবার) প্রাক-লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের খামারে মারাত্মক ছোঁয়াচে এভিয়ান ফ্লু ছড়িয়ে যায়। এ কারণে খামারিরা অনেকটা বাধ্য হয়েই লাখ লাখ মুরগি মেরে ফেলে। কিন্তু ক্যাল-মেইন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তাদের মালিকানাধীন খামারগুলোতে এভিয়ান ফ্লু সংক্রমিত হয়নি।

অপরদিকে ক্যাল-মেইনসহ অন্য কোম্পানিগুলোর চড়া দামে ডিম বিক্রি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন মার্কিন রাজনীতিবিদরা। গত মাসে দেশটির সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্যাটি পোর্টার ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে চিঠিও দিয়েছেন।

চিঠিতে তারা বলেন, "আমেরিকান পরিবারগুলো খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় নাগরিকদের জানার অধিকার রয়েছে যে, ডিমের মূল্যবৃদ্ধি সরবরাহ কমে যাওয়ায় কারণের নাকি কর্পোরেট কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার প্রবণতা থেকে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে।" ক্যাল-মেইন কোম্পানির পক্ষ থেকে এখনো এ চিঠির উত্তর দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সরকারি হিসাবে ডিমের দাম গত ফেব্রুয়ারি মাসে কিছুটা কমে। তা সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় তা ৫৫ শতাংশ বেশি। 

Related Topics

টপ নিউজ

ডিমের দাম / ডিম / খাদ্য মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]