Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রাইটিং ফিচার যুক্ত করবে গ্রামারলি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 March, 2023, 03:45 pm
Last modified: 11 March, 2023, 03:47 pm

Related News

  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রাইটিং ফিচার যুক্ত করবে গ্রামারলি

নতুন এ ফিচারে লিখিত কন্টেন্টের জন্য ‘কাস্টম ভয়েজ অপশন’ যুক্ত করা হবে।
টিবিএস ডেস্ক
11 March, 2023, 03:45 pm
Last modified: 11 March, 2023, 03:47 pm

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রাইটিং ফিচার যুক্তের ঘোষণা দিয়েছে ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট গ্র্যামারলি। 'গ্রামারলি গো' নামের এই এআই ফিচার ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজেই নিজের মতো করে নির্দেশনা দিয়ে লিখিত কন্টেন্ট তৈরি করতে পারবেন।  

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির নতুন এ ফিচারে লিখিত কন্টেন্টের জন্য 'কাস্টম ভয়েজ অপশন' যুক্ত করা হবে। একইসাথে আইডিয়া তৈরির জন্য এআই ব্যবহার করে ব্রেইনস্টর্মিং সেশন করারও সুযোগ থাকবে। 

গ্রামারলির পক্ষ থেকে অফিসিয়াল ব্লগ পোস্টে বলা হয়, "জেনারেটরি এআই টুলটি লেখার স্টাইল এবং টোন বুঝে যে কোনো কন্টেন্ট পুনরায় লিখতে পারবে। একইসাথে কনটেন্টের শব্দ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে। এটি একদিকে যেমন ব্যবহারকারীদের সময় বাঁচাবে, অন্যদিকে সৃজনশীলতাও বৃদ্ধি করবে।"

আগামী এপ্রিল থেকে প্ল্যাটফর্মটির গ্রামারলি প্রিমিয়াম, গ্রামারলি বিজনেস এবং গ্রামারলি এডুকেশন ফর কাস্টমার ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, জার্মানি ও ইউক্রেনের ফ্রি তে গ্রামারলি ব্যবহারকারীরাও এ ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।   

'গ্রামারলি গো' কীভাবে কাজ করবে তার একটি রূপরেখাও প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে। ফিচারটি ইমেইলে বড় আকারের আলাপচারিতার ক্ষেত্রে ইমেইল থ্রেড এ সহযোগী হিসেবে কাজ করবে। এআই ব্যবহার করে মেইলের কনটেক্স অনুযায়ী দ্রুত প্রাসঙ্গিক টেক্সট তৈরি করে মেইলের উত্তরও দেওয়া যাবে।
সম্প্রতি চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে, কন্টেন্ট রাইটার, গবেষক থেকে শুরু করে লেখালেখির সঙ্গে জড়িত অনেকেই টুলটির ইতিবাচক দিক নিয়ে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অন্যদিকে, প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই এআই টুলটির কারণে সাইবার ক্রাইম থেকে শুরু করে লেখালেখির জগতে চৌর্যবৃত্তি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এমতবস্থায় লেখালেখির ক্ষেত্রে প্রায় ৫০ মিলিয়ন মানুষের ব্যবহৃত প্ল্যাটফর্ম গ্রামারলি অধিক নিরাপত্তা ব্যবস্থা আরোপের দাবি করে এআই চালিত ফিচারটি যুক্তের সিদ্ধান্ত নিয়েছে। 

'গ্র্যামারলি' মূলত ব্যবহারকারীদের শুদ্ধভাবে লিখতে সহায়তা করে। এটি যেকোনো কনটেন্টের বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলোও পর্যালোচনা করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের লেখার স্টাইল এবং টোন কাস্টমাইজ করতে পারেন।

Related Topics

টপ নিউজ

গ্রামারলি / চ্যাটজিপিটি / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]