Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
জনসম্মুখ থেকে নিরুদ্দেশ জ্যাক মা থাইল্যান্ডে, ছাড়ছেন অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 January, 2023, 08:50 pm
Last modified: 08 January, 2023, 08:57 pm

Related News

  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী
  • খাবারের ব্যবসায় নামছেন চীনা ধনকুবের জ্যাক মা 
  • ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

জনসম্মুখ থেকে নিরুদ্দেশ জ্যাক মা থাইল্যান্ডে, ছাড়ছেন অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ!

চীনের তথ্যপ্রযুক্তি নির্ভর বৃহৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান- অ্যান্ট গ্রুপ। সম্প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়ার পর– নিজ প্রতিষ্ঠিত ব্যবসার নিয়ন্ত্রণ থেকে সরে আসছেন তিনি।
টিবিএস ডেস্ক
08 January, 2023, 08:50 pm
Last modified: 08 January, 2023, 08:57 pm
জ্যাক মা। ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

নিজ দেশে কর্তৃপক্ষের রোষানলে পড়ার পর থেকেই নিভৃতে থাকছেন চীনা ধনকুবের জ্যাক মা। সম্প্রতি তাকে দেখা গেছে, থাইল্যান্ডের এক রেস্তোরাঁয়। এভাবে তার আবির্ভাবের কয়েক ঘণ্টা পরেই তার প্রতিষ্ঠিত অ্যান্ট গ্রুপ জানায়, কোম্পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন তিনি। খবর বিবিসি ও বিজনেস ইনসাইডারের

চীনের তথ্যপ্রযুক্তি নির্ভর বৃহৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান- অ্যান্ট গ্রুপ। সম্প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়ার পর– নিজ প্রতিষ্ঠিত ব্যবসার নিয়ন্ত্রণ থেকে সরে আসছেন তিনি।   

এই প্রেক্ষাপটে অ্যান্ট গ্রুপ জানিয়েছে, নেতৃত্বে এই পরিবর্তনের ফলে এককভাবে কেউ সার্বিক নিয়ন্ত্রণের অধিকারী থাকবে না।

২০২০ সালে চীনের আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন জ্যাক মা। তারপর থেকেই এই উদ্যোক্তা জনসম্মুখে সেভাবে আসছেন না।

জ্যাক মার সমালোচনার পরই অ্যান্ট গ্রুপের পুঁজিবাজারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছিল চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অ্যান্ট গ্রুপের চীনের সবচেয়ে বড় ডিজিটাল আর্থিক সেবাদাতা। আলি পে'র মাধ্যমে এই পরিষেবা দেয় তারা। দেশটিতে, নগদ অর্থ, চেক বা ক্রেডিট কার্ডের চেয়েও বেশি লেনদেন হয় আলি পে'তে।

সাবেক ইংরেজি শিক্ষক জ্যাক মা ই-কমার্স জায়ান্ট আলিবাবারও প্রতিষ্ঠাতা। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশ মালিকানাও তিনিই নিয়ন্ত্রণ করতেন। সেখান থেকে সরে আসার ঘোষণা বাণিজ্যিক জগতে একটি বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা।

অ্যান্ট গ্রুপ জানিয়েছে, তাদের পরিচালক কাঠামোয় পরিবর্তনের পর, মাত্র ৬ শতাংশ অংশের নিয়ন্ত্রণ থাকবে জ্যাক মার কাছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে পুঁজিবাজারে ২৬ বিলিয়ন ডলারের আইপিও নিয়ে প্রবেশের কথা ছিল অ্যান্ট গ্রুপের, যা বাস্তবায়িত হলে তখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম বাজার অন্তর্ভুক্তির ঘটনা হতো। তবে মার সমালোচনার পর একদম শেষ মুহূর্তে এটি স্থগিত করে দেয় চীনের পুঁজিবাজার কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সুষ্ঠু নিয়ন্ত্রণ নিয়ে বেশকিছু সমস্যা রয়েছে বলেও তারা উল্লেখ করে।

কিছু বিশ্লেষক মনে করেন, আর্থিক খাতে কোম্পানিটি খুব বেশি প্রতিপত্তি অর্জন করার পাশাপাশি, এর প্রতিষ্ঠাতাও ঠোঁটকাটা স্বভাবের হয়ে ওঠায়– চাপ প্রয়োগের মাধ্যমে তাদের লাগাম টেনে ধরতে চেয়েছে চীন সরকার।  আর সেজন্যই বাজার অন্তর্ভুক্তি স্থগিত রাখা হয়।  

এর আগে চীনের ব্যাংকিং খাতের সমালোচনা করে এক আর্থিক সম্মেলনে জ্যাক মা বলেছিলেন, (চীনের) বেশিরভাগ ব্যাংক 'বন্ধকী দোকানের মতো' প্রাচীন মূল্যবোধে ব্যবসা করছে। এসময় তিনি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার অমিত সম্ভাবনাকে প্রাধান্য দেন এবং ভবিষ্যতে ঋণদান ব্যবস্থা জামানতের বদলে ঋণগ্রহীতার আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতে নেওয়া উচিত এমন পরামর্শও দেন।

আর সেটাই কাল হয় তার জন্য। পুঁজিবাজার নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বিপুল সম্পুদমূল্য কমেছে জ্যাক মার। এমনকী মাস তিনেক তাকে একেবারেই জনসম্মুখে দেখাও যায়নি। এসময় গুঞ্জন উঠেছিল, তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে। এরপর তিনি প্রকাশ্যে আসলেও, তখন থেকেই বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন এড়িয়ে চলছেন।

Related Topics

টপ নিউজ

জ্যাক মা / অ্যান্ট গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী
  • খাবারের ব্যবসায় নামছেন চীনা ধনকুবের জ্যাক মা 
  • ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]