Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আবারও আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 November, 2022, 02:30 pm
Last modified: 07 November, 2022, 02:34 pm

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আবারও আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠদের মধ্যে তার জনপ্রিয়তা কম। এর আগে, দুর্নীতি ও সমকামিতার অভিযোগে প্রায় এক দশক জেলে কাটিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
07 November, 2022, 02:30 pm
Last modified: 07 November, 2022, 02:34 pm
ছবি: রয়টার্স

দুই দশক ধরে বিরোধীদলীয় নেতা হিসেবে থাকার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আবারও ফিরেছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে, ২০২০ সালে প্রধানমন্ত্রী হওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন, তবে তার জোটের অন্তর্দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত আর প্রধানমন্ত্রীর আসনে বসা হয়ে ওঠেনি তার।

আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে আগাম জাতীয় নির্বাচন। দিনটিকে সামনে রেখে নিজের দলের প্রচারণায় নেমেছেন মাহাথির মোহাম্মদের এক সময়ের সহচর, ৭৫ বছর বয়সী মালয়েশিয়ান রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম। খবর রয়টার্সের। 

প্রচারণার সময় জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কোরআন শরিফের আয়াত এবং স্থানীয় মালয় লোককাহিনী যোগ করে বিরোধীদের খোঁচা দিয়ে সমর্থকদের সঙ্গে মজাও করেছেন।

শুক্রবার পশ্চিম মালয়েশিয়ায় নিজের নির্বাচনী এলাকা তাম্বুনে প্রচারণার একদিন পর রয়টার্সকে তিনি বলেন, "আমি আশাবাদী।" এ সময় তিনি বহু-জাতিগত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের কথা উল্লেখ করে নিজের জোটের বিজয়ের সম্ভাবনা তুলে ধরেন।

"আমরা এখানে শাসন ও দুর্নীতি রোধ করতে এসেছি এবং এই দেশকে বর্ণবাদ ও ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত করতে এসেছি," বলেন তিনি।

নির্বাচনে আনোয়ারের জোট অন্য যেই দুটি জোটের মুখোমুখি হবে তা হলো- বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব নেতৃত্বাধীন জোট এবং অন্যটি সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন নেতৃত্বাধীন আরেকটি জোট। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এছাড়াও আরও কয়েকটি জোট রয়েছে; এরমধ্যে দেশটির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের প্রতিষ্ঠিত একটি দলও আছে। বিশ্লেষকরা বলছেন, এত এত দল এবং নেতার মাঝে আগের যেকোনো সময়ের চেয়ে দেশটির এবারের নির্বাচনে ভোট বিভক্ত হবে বেশি। 

জনমত জরিপেও দেখা গেছে, একক কোনো দল বা জোটের পক্ষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে না। এরপরেও 'মতাদর্শগত মৌলিক পার্থক্যের কারণে' ইসমাইল ইয়াকুব বা মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে তিনি জোট বাঁধবেন না বলে জানিয়েছেন।

আনোয়ার বলেন, "যেকোনো ধরনের জোট গঠন একটি বড় ধরনের বিপত্তি ঘটাবে, কারণ এখানে মূলত বর্ণবাদী বা মুসলিম ধর্মান্ধদের সঙ্গেই জোট বাঁধার সুযোগ রয়েছে।" এমনকি, পুরনো সহচর মাহাথির মোহাম্মদের সঙ্গেও কাজ করবেন না তিনি। বর্ষীয়ান এই নেতার সঙ্গে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখন তারা ঘোর প্রতিদ্বন্দ্বী।

এদিকে, আনোয়ারের সমর্থনে রয়েছে মালয়েশিয়ায় জাতিগতভাবে চীনা ও ভারতীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। মোট ভোটারদের এক তৃতীয়াংশ তারা; এছাড়া, শহুরে এলাকার ভোটাররাও তার সমর্থনে রয়েছে।

কিন্তু মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠদের মধ্যে তার জনপ্রিয়তা কম। কারণ এর আগে, সমকামিতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা দেশটিতে অপরাধ হিসেবে বিবেচিত। দুর্নীতি ও সমকামিতার অভিযোগে প্রায় এক দশক জেলে কাটিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
 

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / আনোয়ার ইব্রাহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]