Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
পারমাণবিক হামলার আশঙ্কা: আয়োডিন বড়ি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে ইউক্রেনীয়রা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 October, 2022, 06:30 pm
Last modified: 17 October, 2022, 06:39 pm

Related News

  • সংবিধানে থাকা পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত লিথুয়ানিয়া
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

পারমাণবিক হামলার আশঙ্কা: আয়োডিন বড়ি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে ইউক্রেনীয়রা

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে বলতে গিয়ে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার বিশেষজ্ঞ পল ডর্ফম্যান বলেন, পরিস্থিতি যদি সবচেয়ে খারাপ হয়, তাহলে ইউক্রেনের অবস্থা হবে ফুকুশিমার মতো।
টিবিএস ডেস্ক
17 October, 2022, 06:30 pm
Last modified: 17 October, 2022, 06:39 pm
ছবি: এপি।

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বারবার শোনা যাচ্ছে পারমাণবিক অস্ত্রের কথা। ভ্লাদিমির পুতিন কি সত্যি সত্যিই কিয়েভে পারমাণবিক হামলা করবেন, এমন প্রশ্নই সবার মনে। ইউক্রেনের মানুষদের এখন প্রতিটি দিন কাটছে আতঙ্কে।

পারমাণবিক যুদ্ধের এ ভয়ের মধ্যে দেশটির রাজধানী কিয়েভের বাসিন্দারা আয়োডিন বড়ি কিনতে শুরু করেছেন। খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গত সপ্তাহে কিয়েভের সিটি কাউন্সিল নাগরিকদের মাঝে পটাসিয়াম আয়োডাইড বড়ি সরবরাহের ঘোষণা দিয়েছে। পারমাণবিক হামলার আশঙ্কায় প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে তাদের এ উদ্যোগ।

ইউরোপের অনেক দেশ ইতোমধ্যে এ ধরনের আয়োডিন বড়ি মজুত করতে শুরু করেছে। ফিনল্যান্ডে বর্তমানে এ ঔষধটির সংকট দেখা দিয়েছে।

কিন্তু পারমাণবিক হামলায় আয়োডিন বড়ি কীভাবে সাহায্য করবে?

মানুষের ঘাড়ের কাছে অবস্থিত থাইরয়েড গ্রন্থি মানবদেহে হরমোন উৎপাদন করে। পারমাণবিক হামলার ফলে পরিবেশে তেজস্ক্রিয় আয়োডিন ছড়িয়ে পড়ে। পটাসিয়াম আয়োডাইড থাইরয়েডকে এ তেজস্ক্রিয় আয়োডিন থেকে রক্ষা করে।

নিঃশ্বাস বা খাবারের সঙ্গে তেজস্ক্রিয় আয়োডিন শরীরে প্রবেশ করতে পারে। এ আয়োডিন থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মতে এটি শিশুদের জন্য বিশেষ ক্ষতিকারক। একবার শরীরে প্রবেশ করলে দীর্ঘকালীনভাবে এর প্রভাব রয়ে যেতে পারে।

আয়োডিন বড়ি খেলে থাইরয়েডে পর্যাপ্ত আয়োডিন জমা হবে। ফলে পরিবেশ থেকে এটি আর তেজস্ক্রিয় আয়োডিন গ্রহণ করবে না।

আয়োডিন বড়ি দামে সস্তা। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ এটি মজুত করে রাখে।

অবশ্য পারমাণবিক হামলায় আরও অনেক ধরনের তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়। সেগুলো ঠেকানোর ক্ষমতা নেই পটাসিয়াম আয়োডাইডের।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আয়োডিন বড়ি আগে থেকে গ্রহণ করা উচিত নয়। পারমাণবিক তেজস্ক্রিয়তা শুরু হওয়ার পরপর গ্রহণ করলে এ বড়ি সবচেয়ে বেশি কার্যকরী হয়।

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে বলতে গিয়ে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার বিশেষজ্ঞ পল ডর্ফম্যান বলেন, পরিস্থিতি যদি সবচেয়ে খারাপ হয়, তাহলে ইউক্রেনের অবস্থা হবে ফুকুশিমার মতো।

Related Topics

টপ নিউজ

পারমাণবিক অস্ত্র / ইউক্রেন / আয়োডিন / তেজস্ক্রিয় পদার্থ / পারমাণবিক হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • সংবিধানে থাকা পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত লিথুয়ানিয়া
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]