সংবিধানে থাকা পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত লিথুয়ানিয়া
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা জানিয়েছেন, তাদের দেশের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো দেশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত সাংবিধানিক বিধান বাতিলের পরিকল্পনায় একমত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) তিনি এসব কথা জানান।
নাউসেদা বলেন, 'ভূরাজনৈতিক পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। আমাদের সংবিধান এমন এক সময়ে লেখা হয়েছিল, যখন ভূরাজনৈতিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।'
তিনি অবশ্য পরিষ্কার করে জানিয়েছেন, আপাতত লিথুয়ানিয়ায় পারমাণবিক অস্ত্র মজুত করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হলে যেন দেশ কোনো সাংবিধানিক সীমাবদ্ধতার মুখে না পড়ে, সে জন্য এই বিধান প্রত্যাহার করা প্রয়োজন।
