Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সোভিয়েত পারমাণবিক বোমারু বিমান ন্যাটোর দোরগোড়ায়!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 October, 2022, 03:55 pm
Last modified: 15 October, 2022, 05:30 pm

Related News

  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

সোভিয়েত পারমাণবিক বোমারু বিমান ন্যাটোর দোরগোড়ায়!

এমন সময়ে এই স্যাটেলাইট ছবি প্রকাশের খবর এসেছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিনের দেওয়া বক্তব্যকে বেপরোয়া বলে আখ্যা দিয়েছেন পশ্চিমা নেতারা। 
টিবিএস ডেস্ক
15 October, 2022, 03:55 pm
Last modified: 15 October, 2022, 05:30 pm
রুশ পারমাণবিক বোমারু বিমান। ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের দোরগোড়ায় ১১টি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছেন বলে জানা গেছে। নরওয়ে সীমান্তের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে বিমানগুলো মোতায়েন করা হয়েছে। নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে এ তথ্য। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউজউইকের। 

খবরে বলা হয়েছে, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে শুরু হওয়া নতুন উত্তেজনার কারণে রাশিয়ার মিসাইল লঞ্চার এবং সমরাস্ত্রগুলোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে পশ্চিমাবিশ্ব। এরইমধ্যে বুধবার একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়, স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তের দিকে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন এবং মস্কোর ভেতরে মিসাইল পরিবহন করছে রাশিয়া। 

বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্বেগকে আবার ভিত্তিহীন বলেও মনে করা হচ্ছে। তবে রাশিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা এবং সীমানাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অঞ্চলে রাশিয়ার সামরিক বিমানের সাম্প্রতিক উপস্থিতি পারমাণবিক জল্পনাকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এমন সময়েই এই স্যাটেলাইট চিত্র প্রকাশের খবর এসেছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিনের দেওয়া বক্তব্যকে বেপরোয়া হিসেবে আখ্যা দিয়েছেন পশ্চিমা নেতারা। 

বুধবার স্থানীয় মিডিয়া আউটলেটগুলো জানায়, ন্যাটোসদস্য নরওয়ের সীমান্তের কাছাকাছি কৌশলগত বোমারু বিমানের সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। নরওয়ের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ফ্যাকশিস্ক-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন স্যাটেলাইট চিত্রে মুরমানস্ক শহরের প্রায় ৬০ মাইল দক্ষিণে কোলা উপদ্বীপে রুশ বিমানঘাঁটি ওলেনিয়াতে ১১টি টুপোলেভ বিমান দেখা গেছে।

নিউজউইকের খবরে আরও বলা হয়, কৌশলগত ওলেনিয়া বিমানঘাঁটিতে সাতটি টিইউ-১৬০ বোমারু বিমান ও কোলা উপদ্বীপে চারটি টিইউ-৯৫ বিমান মোতায়েন করা হয়েছে। আমেরিকান স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট'র কাছ থেকে নরওয়ের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এ তথ্য পেয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। 

স্যাটেলাইট চিত্রে ১১টি কৌশলগত বোমারু বিমানের যে উপস্থিতি দেখা গেছে, তা মস্কোর থেকে ৪৫০ মাইল দক্ষিণ-পূর্বে এঙ্গেলস বিমানঘাঁটি থেকে সেখানে সরানো হয়েছে বলে মনে হচ্ছে। 

নিউজউকের প্রতিবেদন অনুযায়ী, বিমানগুলোকে আগেও সেখানে দেখা গেছে। তাই আপাতত বিষয়টিকে গুরুতর বা উদ্বেগের বলে মনে করার কোনো কারণ নেই।  

কিন্তু পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমানগুলোর অবস্থান পরিবর্তনে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে বেশকিছু পশ্চিমা মিডিয়া আউটলেট। তবে বিশ্লেষকরা বলছেন, এটি ব্যারেন্টস সাগরে পূর্ব ঘোষিত সামরিক মহড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে; কিংবা এটি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদের সামনে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার আরেকটি প্রদর্শনও হতে পারে।

 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া / ভ্লাদিমির পুতিন / পারমাণবিক বোমারু বিমান / পারমাণবিক অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]