Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
৯৭ বছর বয়সে ফের নির্বাচনে অংশ নিচ্ছেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 October, 2022, 11:30 am
Last modified: 12 October, 2022, 08:45 pm

Related News

  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 

৯৭ বছর বয়সে ফের নির্বাচনে অংশ নিচ্ছেন মাহাথির মোহাম্মদ

তবে, নির্বাচনে তার দল জয়ী হলেও তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
টিবিএস ডেস্ক
12 October, 2022, 11:30 am
Last modified: 12 October, 2022, 08:45 pm
ছবি: এএফপি

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ।

এর আগে আরও দু'বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন এবং দ্বিতীয়বার ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন। তবে এ সময় দলের অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময় পদে থাকতে পেরেছিলেন তিনি। 

চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের চক্কর কাটলেও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন মাহাথির মোহাম্মদ। বলছেন, নির্বাচনে অংশ নিতে এখন তিনি যথেষ্ট প্রস্তুত। ফলে ৯৭ বছর বয়সে আবারও পার্লামেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

তবে, নির্বাচনে তার দল জয়ী হলেও তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা এখনও সিদ্ধান্ত নেইনি কে প্রধানমন্ত্রী হবেন, কারণ প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়টি কেবল তখনই সামনে আসবে, যদি আমরা জয়ী হই।"

গত সোমবার মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়া হয়। দেশটির ক্ষমতাসীন জোটের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

ফলে আগামী বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদ ভেঙে দেওয়ায় এখন আগাম নির্বাচন হবে দেশটিতে। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করবে দেশের নির্বাচন কমিশন। 
আশা করা হচ্ছে, আগাম নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ফের স্থিতিশীলতা আসবে।

১৯৬৪ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হন মাহাথির। ১৯৮০ এর দশক থেকে মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং রূপান্তরের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। 

২০১৮ সালে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সরাতে আবারও নির্বাচনে অংশ নেন তিনি। এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় ২০১৮ সালে নির্বাচনে জিতে আবারও দেশটির প্রধানমন্ত্রী হন মাহাথির। তবে, ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

মাহাথির মোহাম্মদ / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]