Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ইরানে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 September, 2022, 01:00 pm
Last modified: 21 September, 2022, 01:31 pm

Related News

  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • সব খুনিদের নাম লেখা আছে, বাবার 'নিষ্পাপ রক্তের' প্রতিশোধ অবশ্যই নেব: মোজতবা খামেনি 
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

ইরানে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৫

গত কয়েকদিন ধরে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালীন পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বিভিন্ন শহরে অন্তত ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা।
টিবিএস ডেস্ক
21 September, 2022, 01:00 pm
Last modified: 21 September, 2022, 01:31 pm
ছবি: সংগৃহীত

পুলিশের হেফাজতে থাকা মাহসা আমিনি নামে এক নারীর মৃত্যুতে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ থামাতে দেশটির নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ওপর চড়াও হলে, এ পর্যন্ত গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ইরানে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণকারী নরওয়েজিয়ান সংস্থাটি বলছে, গত কয়েকদিন ধরে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালীন পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সপ্তাহের শেষের দিকে অন্যান্য শহরগুলোতেও অন্তত ৭৫ জন আহত হয়েছেন বলে জানায় সংস্থাটি। তবে, হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন। 

ইরান সরকারের দাবি, পরিকল্পিতভাবে শহরে নাশকতা চালাচ্ছে বিক্ষোভকারীরা। 

রাজধানী তেহরানের গভর্নর মোহসেন মনসুরি বিক্ষোভকারীদেরকে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের দায়ে অভিযুক্ত করেছেন। সোমবার গভীর রাতে এক টুইটার পোস্টে তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা তেহরানে অশান্তি সৃষ্টির জন্য সম্পূর্ণ সংগঠিত এবং প্রশিক্ষিতভাবে কাজ করেছে। 

এদিকে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ এক বিবৃতিতে ইরানের বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গত সপ্তাহে দেশের হিজাব আইন ভঙ্গের অভিযোগে ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী ইরানি তরণী মাহসা আমিনি। পুলিশি হেফাজতেই তেহরানে মৃত্যু হয় তার। পরবর্তীতে তার মৃত্যুর প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরানের কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর 'হৃদরোগে' আক্রান্ত হয়ে কোমায় চলে যান আমিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। 

অন্যদিকে আমিনির পরিবারের দাবি, আগে কখনোই হৃদরোগ ছিলনা তার। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ক্যামেরার সম্পাদিত এক ফুটেজে আমিনিকে একটি 'পুনঃশিক্ষা' কেন্দ্রে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। সেখানে তাকে পোশাক-পরিচ্ছদ সম্পর্কে 'নির্দেশনা' দিতে নিয়ে যাওয়া হয়েছিল।

ইরানের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে কাজ করে সেদেশের নৈতিকতা বিষয়ক পুলিশ। জনসমক্ষে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ ইসলামী প্রজাতন্ত্রের কঠোর সব সামাজিক বিধিনিষেধ প্রয়োগের দায়িত্বে নিয়োজিত রয়েছে এই বাহিনী। 

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ইরান / পুলিশের হেফাজতে মৃত্যু / নারীর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • সব খুনিদের নাম লেখা আছে, বাবার 'নিষ্পাপ রক্তের' প্রতিশোধ অবশ্যই নেব: মোজতবা খামেনি 
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]