Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট

বিনোদন

টিবিএস ডেস্ক
23 November, 2025, 11:50 am
Last modified: 23 November, 2025, 11:51 am

Related News

  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা
  • ময়লার বিনে ফেলার জন্য রাখা হ্যারি পটারের প্রথম সংস্করণের বই ২১,০০০ পাউন্ডে বিক্রি

‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট

শিশুকালেই রূপার্ট গ্রিন্ট এবং তার সহঅভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও এমা ওয়াটসনকে বদলে দিয়েছিল জে. কে. রাওলিং-এর বই থেকে নির্মিত হ্যারি পটার সিনেমা। ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে বড়পর্দায় তাদের অভিনয় তাদের জীবনে বিশেষ পরিবর্তন এনেছিল।
টিবিএস ডেস্ক
23 November, 2025, 11:50 am
Last modified: 23 November, 2025, 11:51 am
অভিনেতা রুপার্ট গ্রিন্ট ও পর্দায় ফুটিয়ে তোলা তার চরিত্র রন উইজলি। ছবি: সংগৃহীত

শেষ হ্যারি পটার সিনেমা মুক্তির প্রায় ১৪ বছর পরও রুপার্ট গ্রিন্ট মনে করেন, তিনি কখনো রন উইজলির ছায়া থেকে বের হতে পারবেন না। খবর বিবিসি'র।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জন্য এটা কোনো সমস্যা নয়। আমি ভালোই মনে করি। আমি তাদের সাথে দেখা করতে ভালোবাসি, যারা মনে করে এটি তাদের শৈশবের অংশ ছিল।'

৩৭ বছর বয়সী গ্রিন্ট সিরিজের আটটি সিনেমাতেই রনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানান, আসন্ন টিভি সিরিজে রনের চরিত্রে অভিনয় করা শিশু অভিনেতাকে তিনি একটি চিঠি লিখেছেন। তিনি বলেন, 'এভাবে আবার একই চক্র ঘটছে, এটা বেশ অদ্ভুত। আমি সত্যিই কৌতূহল বোধ করছি এটি কেমন হবে।'

শিশুকালেই রূপার্ট গ্রিন্ট এবং তার সহঅভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও এমা ওয়াটসনকে বদলে দিয়েছিল জে. কে. রাওলিং-এর বই থেকে নির্মিত হ্যারি পটার সিনেমা। ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে বড়পর্দায় তাদের অভিনয় তাদের জীবনে বিশেষ পরিবর্তন এনেছিল।

যখন তাকে রনের চরিত্রে নেওয়া হয়, তখন তার বয়স ছিল ১১ বছর। তিনি এখন এই অভিজ্ঞতাকে 'চমৎকার' বলে মনে করেন।

তিনি বলেন, 'এটি খুব দ্রুত আমার পুরো জীবন বদলে দিয়েছে। আমি বইগুলোর বড় ভক্ত ছিলাম, তাই আমার জন্য এটি বইয়ের মধ্যেই প্রবেশ করার মতো ছিল, এবং সেটাই ছিল অনেক বিশেষ কিছু।'

ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও এমা ওয়াটসনের তুলনায়, গ্রিন্টর জন্য রনের চরিত্র থেকে বের হওয়া সহজ হয়নি।

'আপনার কি বিরক্ত লাগে, এত বছর আগে করা চরিত্রটি এখনও আপনার সঙ্গে যুক্ত থাকার কারণে?'—এমন প্রশ্নের জবাবে গ্রিন্ট বলেন, 'না, একদম নয়। আমি এটি ভালোবাসি।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রজন্মের অনেক মানুষের জন্য এটি গভীর অর্থ বহন করে, এবং নতুন প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। এটা দারুণ। এটি আমাকে গর্ববধ করায়। এটি সত্যিই একটি বিশাল অভিজ্ঞতা ছিল।

তিনি বলেন, 'আমি মনে করি না যে আমি কখনও পুরোপুরি রনের ছায়া থেকে বের হতে পারব, কিন্তু আমি এতে খুশি।'

Related Topics

টপ নিউজ

রুপার্ট গ্রিন্ট / হ্যারি পটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা
  • ময়লার বিনে ফেলার জন্য রাখা হ্যারি পটারের প্রথম সংস্করণের বই ২১,০০০ পাউন্ডে বিক্রি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]