Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
লেডি গাগার কনসার্টে বোমা হামলার চেষ্টা ঠেকিয়ে দিল ব্রাজিল পুলিশ, আটক ২

বিনোদন

টিবিএস ডেস্ক
05 May, 2025, 11:05 am
Last modified: 05 May, 2025, 11:05 am

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?

লেডি গাগার কনসার্টে বোমা হামলার চেষ্টা ঠেকিয়ে দিল ব্রাজিল পুলিশ, আটক ২

লেডি গাগার এক মুখপাত্র দ্য হলিউডকে বলেন, “আমরা এই কথিত হুমকির বিষয়ে প্রথম জানতে পারি গণমাধ্যমের প্রতিবেদন থেকে মাধ্যমে। শো শুরুর আগে কিংবা চলাকালে কোনও ধরনের নিরাপত্তা উদ্বেগ বা সম্ভাব্য ঝুঁকির বিষয়ে কিছুই জানানো হয়নি।”
টিবিএস ডেস্ক
05 May, 2025, 11:05 am
Last modified: 05 May, 2025, 11:05 am
ব্রাজিল কনসার্টে লেডি গাগা। ছবি: বিবিসি

ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্রসৈকতে পপ-তারকা লেডি গাগার কনসার্টে পরিকল্পিত বোমা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

রিও ডি জেনিরো রাজ্যের সিভিল পুলিশ ও বিচার মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে জানা গেছে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে ইমপ্রোভাইজড বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর জন্য লোকবল নিয়োগ করেছিল।

পুলিশ জানিয়েছে, এই পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে আটক করা হয়েছে।

লেডি গাগার টিম বলেছে, তারা এই বোমা হামলার হুমকির ব্যাপারে কনসার্টের পরদিন সকালে গণমাধ্যমের খবরে জানতে পারেন। ওই কনসার্টে ২০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল।

পুলিশ জানিয়েছে, যে গোষ্ঠীটি হামলার পরিকল্পনা করেছিল, তারা মূলত শিশু, কিশোর এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছিল।

অভিযুক্ত মূল পরিকল্পনাকারীকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। আর কিশোরটিকে রিও শহরে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই গোষ্ঠী কিশোর-কিশোরীদের মৌলবাদকে উৎসাহিত করছিল। তারা কিশোরদের 'আত্মঘাতী ও ধ্বংসাত্মক বিষয়বস্তু করার মতো' চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

লেডি গাগার এক মুখপাত্র দ্য হলিউডের এক প্রতিবেদককে বলেন, "আমরা এই কথিত হুমকির বিষয়ে প্রথম জানতে পারি গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে।"

তিনি আরও বলেন, "শো শুরুর আগে কিংবা চলাকালে কোনও ধরনের নিরাপত্তা উদ্বেগ বা সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পুলিশ বা কর্তৃপক্ষের পক্ষ থেকে লেডি গাগাকে কিছুই জানানো হয়নি।"

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজনরা নিজেদের লেডি গাগার ভক্ত হিসেবে পরিচয় দিয়েছিল। তারা 'লিটল মনস্টারস' নামে পরিচিত, যা গাগার ভক্তদের একটি বহুল পরিচিত উপাধি।

পুলিশ রিও ডি জেনেইরো, মাতো গ্রোসো, রিও গ্রান্ডে গ্রান্দে দো সুল ও সাও পাওলো রাজ্যে একযোগে তল্লাশি পরোয়ানা জারি করেছে। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

'অপারেশন ফেক মনস্টার' নামের এই অভিযানটি শুরু হয় রিও রাজ্যের পুলিশ গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে। গোয়েন্দারা এমন কিছু অনলাইন গ্রুপ শনাক্ত করে, যারা কিশোর-কিশোরীদের মধ্যে সহিংসতা ছড়াতে সাংকেতিক ভাষা ও মৌলবাদী প্রতীক ব্যবহার করছিল।

এই কনসার্টটি রিও শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নগর কর্তৃপক্ষ অর্থায়ন করে। আশা করা হচ্ছিল, এটি ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড) রাজস্ব আয় করতে পারে।

এক বিশাল নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কনসার্টে ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং আগত দর্শকদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। অনুষ্ঠানটি নজরদারির জন্য ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাও ব্যবহার করা হয়।

আগে ২০১২ সালে ব্রাজিলে এসেছিলেন লেডি গাগা। এবার নিজের অষ্টম অ্যালবাম 'মেইহেম'-এর প্রচারমূলক ট্যুরে অংশ নিতে ব্রাজিলে এসেছিলেন তিনি।

কনসার্টে তিনি ব্রাজিলের জাতীয় ফুটবলের প্রতি সম্মান জানাতে ও ভালোবাসা জানাতে তাদের পোশাকও পড়েন।

এক পর্যায়ে ব্রাজিলের জাতীয় পতাকা হাতে নিয়ে আবেগাপ্লুত গাগা বিশাল দর্শকদের উদ্দেশে বলেন, "তোমরা আমার জন্য ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছো।"

Related Topics

টপ নিউজ

লেডি গাগা / ব্রাজিল কনসার্ট / বোমা হামলা / রিও ডি জেনিরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]