Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 11:50 am
Last modified: 30 May, 2026, 11:49 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধ; টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 11:50 am
Last modified: 30 May, 2026, 11:49 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় 'বনলতা এক্সপ্রেস' সিনেমার প্রদর্শনীর বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালানোর পর কোনো অবস্থাতেই সিনেমাটি প্রদর্শন করতে না দেওয়ার বিষয়ে কওমি শিক্ষার্থীদের ঘোষণার পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। 

শুক্রবার (২৯ মে) বিকেলে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সিনেমা প্রদর্শন করতে না দেওয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটি অংশ। এর পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। এদিকে সিনেমা প্রদশর্নীতে বাধা দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে আজ শনিবার বিকেল ৩টায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 'বনলতা এক্সপ্রেস'-এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যদিও বিতর্কের মুখে গতকাল বিদ্যালয় কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করে। 

মূলত ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনীর বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালায় কওমি মাদরাসার শিক্ষার্থীদের একটি অংশ। এরপরই বিষয়টি নিয়ে বির্তক শুরু হয়।

কওমি ঐক্যপরিষদ নেতা নাসরুল্লাহ মুয়াজ নিজের ফেসবুক আইডিতে 'বনলতা এক্সপ্রেস' সিনেমা প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্টে লেখেন: 'ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামার শহর। এই শহরে আল্লামা ফখরে বাঙ্গাল (রহ.) একসময় সিনেমা বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু কুচক্রি মহল আবারও শহরে সিনাম চালু করার উপচেষ্টায় লিপ্ত। সাধারণ ছাত্রসমাজ ও সচেতন জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি, যাতে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ন থাকে।'

ছবি: সংগৃহীত

গতকাল বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় শীর্ষ আলেম ও কওমি ঐক্যপরিষদ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আজম। বৈঠকে কোনো অবস্থাতেই সিনেমা প্রদর্শন করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এছাড়া সিনেমা প্রদর্শনের নামে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য বাদ যোহর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় সতর্কতামূলক অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে 'বনলতা এক্সপ্রেস'-এর প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ প্রদর্শনীর ভেন্যুটির অনুমতি প্রত্যাহার করায় সিনেমা প্রদশর্নী সাময়িক সময়ের জন্য স্থগিত করার কথা জানানো হয় বিবৃতিতে। 

তবে সিনেমা প্রদর্শনীতে বাধা দেয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার বলেন, 'ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হওয়ার পরও আমরা চেষ্টা করেছিলাম সিনেমাটি প্রদর্শন করতে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ হামলার আশঙ্কায় সিনেমা প্রদর্শনের অনুমতি বাতিল করেছে। ফলে আমরা চেষ্টা করেও কোনো ভেন্যু না পাওয়ায় প্রদর্শনী স্থগিত করেছি। প্রশাসন থেকেও কোনো সহযোগিতা পাইনি। আমাদেরকে বলা হয়েছে আপাতত এটা বন্ধ রাখতে।'

তিনি আরও বলেন, 'এটা কোনোভাবেই কাম্য না। ওনারা (কওমি শিক্ষার্থী) যদি এটা না চায়, তাহলে ওনারা প্রত্যাখান করুক যে ওনারা আসবে না। কিন্তু যারা এটা করতে চায়, তাদের অবশ্যই করতে দিতে হবে।'

ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর বলেন, "'বনলতা এক্সপ্রেস'-এর প্রদর্শনী বন্ধ করাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা দেশ, এমনকি আন্তর্জাতিক অঙ্গণে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে। সরকারি আইন অনুযায়ী সিনেমা প্রদর্শন নিষিদ্ধ নয়। এখানে সরকারি আইন অমান্য হয়েছে। এটি গণতন্ত্রের পরিপন্থী।'

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, 'সিনেমা প্রদর্শনের বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে ফেসবুকে নানা রকম আলোচনার কারণে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আপাতত "বনলতা এক্সপ্রেস"-এর প্রদর্শনী বন্ধ থাকবে।'
 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / বনলতা এক্সপ্রেস / সিনেমা প্রদর্শন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধ; টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]