Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 08:30 pm
Last modified: 07 April, 2026, 08:34 pm

Related News

  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • টানা বৃষ্টিতে চট্টগ্রামে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, ফিরে গেল ‘পর্যটক এক্সপ্রেস’
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা উদয়ন চাকমা বলেন, ‘কদমতলী সড়কের পূর্বপাশের ড্রেনে বিস্ফোরণ ঘটেছে। নিকটবর্তী কর্ণফুলী গ্যাস লাইনের লিকেজ রয়েছে, তাদের কর্মীরাও নিশ্চিত করেছেন। লাইনের লিকেজ থেকেও বিস্ফোরণ ঘটতে পারে।’
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 08:30 pm
Last modified: 07 April, 2026, 08:34 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের কদমতলীতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নালায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নালার মধ্যে থেকে বিস্ফোরণের আওয়াজ আসে। এতে নালার উপর থাকা কয়েকটি কংক্রিটের স্ল্যাব ভেঙে গেছে। এ ঘটনায় স্থানীয়দের ব্যবহৃত কিছু ইলেকট্রনিক জিনিসপত্রও নষ্ট হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. জামাল বলেন, 'রাস্তার পাশে কংক্রিটের নালা তৈরির পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। ময়লা থেকে বের হওয়া গ্যাস নির্গমনের কোনো ব্যবস্থা রাখা হয়নি।'

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা উদয়ন চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সেখানে পৌঁছানোর পর স্থানীয়দের থেকে একজন আহত হওয়ার কথা শুনেছি। তবে পৌঁছানোর পর সেখানে আহত কাউকে দেখতে পাইনি।'

তিনি বলেন, 'কদমতলী সড়কের পূর্বপাশের ড্রেনে বিস্ফোরণ ঘটেছে। নিকটবর্তী কর্ণফুলী গ্যাস লাইনের লিকেজ রয়েছে, তাদের কর্মীরাও নিশ্চিত করেছেন। লাইনের লিকেজ থেকেও বিস্ফোরণ ঘটতে পারে।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রা জানিয়েছে যে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।'

এ ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানির কারো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিএমপির ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিবিএসকে বলেন, 'খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। যদিও স্থানীয়ভাবে শুনেছি এটি আমার থানার আওতাধীন নয়, সীমানাধীন এলাকা। তবু তদন্ত করে দেখা হবে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিস্ফোরণ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • টানা বৃষ্টিতে চট্টগ্রামে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, ফিরে গেল ‘পর্যটক এক্সপ্রেস’
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]