Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জিয়ার শুরু করা খাল খনন শেষ হবে তারেকের নেতৃত্বে: এ্যানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2026, 09:15 pm
Last modified: 03 April, 2026, 09:25 pm

Related News

  • কুষ্টিয়ায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে আগুন   
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • ঈদের ছুটিতে গুলশান বাসভবন থেকেই দাপ্তরিক কাজ সারছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়ার শুরু করা খাল খনন শেষ হবে তারেকের নেতৃত্বে: এ্যানি

তিনি বলেন, 'প্রেসিডেন্ট জিয়ার দূরদর্শিতার আলোকে এ কর্মসূচি শেষ হলে দেশ স্বনির্ভরতার ধারায় এগিয়ে যেত। তবে নানা কারণে সেই বিপ্লব বাধাগ্রস্ত হয়েছে। এখন আবার সেই চর্চা শুরু হয়েছে এবং অসমাপ্ত কাজটি তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে।'
টিবিএস রিপোর্ট
03 April, 2026, 09:15 pm
Last modified: 03 April, 2026, 09:25 pm

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচিকে একটি বিপ্লব হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এই অসমাপ্ত কাজটি এখন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় সি-খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কোদাল দিয়ে মাটি কেটে ১২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, 'জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব, যা এখনো সমাপ্ত হয়নি।'

তিনি আরও বলেন, 'প্রেসিডেন্ট জিয়ার দূরদর্শিতার আলোকে এ কর্মসূচি শেষ হলে দেশ স্বনির্ভরতার ধারায় এগিয়ে যেত। তবে নানা কারণে সেই বিপ্লব বাধাগ্রস্ত হয়েছে। এখন আবার সেই চর্চা শুরু হয়েছে এবং অসমাপ্ত কাজটি তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে।'

খালের বর্তমান বেহাল অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী জানান, খাল খনন করতে গিয়ে দেখা গেছে খালের ভেতরে দোকান ও বসতঘর গড়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, 'পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান থাকলে খাল দখল বা দূষণের এ অবস্থা তৈরি হতো না।' কলকারখানার বর্জ্য ও বাসাবাড়ির ড্রেন খালে পড়ার বিষয়েও তিনি এ সময় উদ্বেগ প্রকাশ করেন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে সর্বশেষ খনন হওয়া সি-খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটির প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার। পুনঃখনন সম্পন্ন হলে সদর উপজেলার হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে এর সুফল পাবেন।

Related Topics

টপ নিউজ

জিয়া / তারেক / খাল খনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কুষ্টিয়ায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে আগুন   
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • ঈদের ছুটিতে গুলশান বাসভবন থেকেই দাপ্তরিক কাজ সারছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]